Bengal Job Crisis: বেসরকারি সংস্থাকেও হার মানাল বাংলার নিয়োগ দুর্নীতি

দেশ

নিউজ পোল ব্যুরো: চাকরি (Bengal Job Crisis) নিয়ে হাহাকার কাণ্ড রাজ্য জুড়ে। রাতারাতি চাকরি খোয়াতে (Bengal Job Crisis) হল ২৬ হাজার জনকে। ২০১৬ সালে রাজ্যের স্কুল শিক্ষা কমিশনের (School Education Commission) মধ্যে ব্যাপক দুর্নীতির জেরেই কলকাতা হাইকোর্ট (Kolkata High Court) একটি রায় দিয়েছিল, যার ফলে প্রায় ২৬ হাজার মানুষের চাকরি (Job) চলে গেল। ঘটনাটি শুধুমাত্র বাংলার জন্য নয়! দেশের ইতিহাসেও একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত। অনেকেই প্রতিবাদ জানাচ্ছেন চাকরি খোয়ানো নিয়ে। তুলনা করা হচ্ছে বেসরকারি কর্মী (Private worker) সংস্থার সঙ্গে।

আরও পড়ুন: Railway: বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল জনশতাব্দী এক্সপ্রেস

একদিকে যেখানে সরকারি চাকরি (Government jobs) একটি স্থিতিশীল ভবিষ্যতের প্রতীক হিসেবে বিবেচিত হয়, সেখানে অন্যদিকে বেসরকারি সংস্থাগুলিতে কর্মী ছাঁটাই (Layoffs) একটি সাধারণ ঘটনা হয়ে উঠেছে। সাধারণ মানুষের মাঝে সরকারি চাকরির প্রতি যে বিশ্বাস রয়েছে তার মূল কারণ হল চাকরির নিরাপত্তা এবং স্থায়িত্ব। কিন্তু বাংলার নিয়োগ দুর্নীতির (Recruitment corruption) ফলে সেই নিরাপত্তাও এখন প্রশ্নবিদ্ধ। যখন টাকার বিনিময়ে চাকরি পাওয়া যায় এবং যোগ্যদের জায়গায় অযোগ্যরা চাকরি পায়, তখন সেই চাকরির নিরাপত্তাও আর কোনো গ্যারান্টি থাকে না।

বেসরকারি সংস্থাগুলির (Private organization) চাকরি হারানোর ঝুঁকি বেশি হলেও এমন সব ক্ষেত্র যেমন প্রযুক্তি, মিডিয়া, ও রিটেল সেক্টরে একাধিক সংস্থা বিপুল পরিমাণ কর্মী ছাঁটাই করেছে। উদাহরণস্বরূপ, গুগল, অ্যামাজন, ইনফোসিস, টেসলা ইত্যাদি সংস্থাগুলি সাম্প্রতিক সময়ে হাজার হাজার কর্মী ছাঁটাই (Layoffs) করেছে। এর মধ্যে সবচেয়ে বড় ঘটনা ছিল টুইটারের কর্মী ছাঁটাই (Layoffs) । ২০২১ সালে টুইটার (Twitter) কিনে নেওয়ার পর, ইলন মাস্ক একবারে ৭৫০০ কর্মীকে ছাঁটাই করেন, যা একটি বড় ধাক্কা হয়ে দাঁড়ায়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

উল্লেখ্য, ১৯৯৩ সালে আইবিএম কোম্পানি ৬০ হাজার কর্মী ছাঁটাই করে, যা মার্কিন ইতিহাসে একক প্রতিষ্ঠানে সবচেয়ে বড় ছাঁটাইয়ের রেকর্ড হয়ে দাঁড়ায়। এসব ঘটনা দেখলে মনে হয় শুধু বেসরকারি সংস্থাগুলিতেই নয়, সরকারি চাকরির ক্ষেত্রেও দুর্নীতির ভয়াবহ পরিণাম হতে পারে। সরকারি চাকরির গ্যারান্টি অনেক ক্ষেত্রেই আর ভরসার জায়গা হয়ে থাকছে না।