নিউজ পোল ব্যুরো: বৃহস্পতিবার ২০১৬ সালের এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলায় এক ঐতিহাসিক রায়দান করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। হাইকোর্টের (Calcutta High Court ourt) নির্দেশই বহাল হয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। বাতিল হয়ে গিয়েছে ২০১৬ সালের এসএসসি নিয়োগ (SSC Recruitment) প্রক্রিয়া। যার জেরে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী। এই রায় ঘোষণার ২৪ ঘন্টারও বেশি সময় পেরিয়ে যাওয়ার পর অবশেষে মুখ খুলল স্কুল সার্ভিস কমিশন (SSC)।
আরও পড়ুনঃ Dilip Ghosh : কোর্টের থাপ্পর খেয়ে খেয়ে গাল লাল হয়ে গিয়েছে! SSC দুর্নীতিতে শাসককে দুষলেন দিলীপ
দুর্নীতির (SSC Recruitment Scam) অভিযোগে প্রায় ২৬ হাজারের চাকরি গেলেও সকলকে বেতন ফেরত দিতে হবে না। পাশাপাশি শীর্ষ আদালতের রায়ে এও বলা হয়েছে যে চাকরিহারাদের জন্য নতুন করে নিয়োগ প্রক্রিয়ার ব্যবস্থা করতে হবে। তবে কবে সেই প্রক্রিয়া শুরু হবে তার উত্তর নেই কমিশনের কাছে। তবে তারা সাফ জানিয়ে দিয়েছে, ৩ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা কোনও মতেই সম্ভব নয়।

শুক্রবার সাংবাদিক বৈঠকে বসেছিলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তিনি বলেন, “আইনি ব্যাখ্যা না নিয়ে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। প্রাথমিক প্রস্তুতি নিয়ে রাখছি।” এর পাশাপাশি এও জানান, “যুদ্ধকালীন তৎপরতায় আগামী এক সপ্তাহ কিছু কাজ কাজ করতে হবে।” ইতিমধ্যে এই বিষয়ে কমিশনে একটি বৈঠক হয়েছে বলেও জানা গিয়েছে। সরকারের তরফে একটি চিঠিও গিয়েছে তাদের কাছে।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr
আসলে সুপ্রিম কোর্টের রায় নিয়ে ধন্দ কিছুতেই কাটছে না কমিশনের। এসএসসি চেয়ারম্যান (SSC Chairman) সরাসরি বলেন, “নিয়োগে কারা অংশ নেবে আর কাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে তা নিয়ে সংশয় রয়েছে। রায়ের বয়ান এখনও ১০০ শতাংশ স্পষ্ট নয়।” তিনি আরও বলেন, “৩ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার কথা রায়ে বলা নেই। কত সময় লাগবে তা নির্ভর করছে কতজন পরীক্ষা দেবে তার ওপর।”
