নিউজ পোল ব্যুরো: দিল্লিতে ফের চাঞ্চল্য!। বৃহস্পতিবার সকালে মহিপালপুরের র্যাডিসন হোটেলের কাছে হঠাৎ বিস্ফোরণের (Delhi Blast) মতো শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই শব্দটিকে প্রকৃত বিস্ফোরণ হিসেবে ভেবে ভুল প্রতিক্রিয়া দেখান। খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সঙ্গে আসেন দিল্লি পুলিশের (Delhi Police) উচ্চপদস্থ আধিকারিকরাও। গোটা এলাকায় তল্লাশি চালানো হয়। তবে তদন্ত শেষে নিশ্চিত করা হয়, বিস্ফোরণ হয়নি। আসলে শব্দটি একটি বাসের টায়ার ফাটার কারণে তৈরি হয়েছিল।
আরও পড়ুন: Election Commission: ভোটার তালিকায় আর ‘মৃত নাম’ নয়! আধার তথ্যেই মিলবে আসল-নকলের ফারাক
দিল্লি পুলিশ সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছে। যদিও সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপটে শহরে উদ্বেগ এখনও কমে নি। গত সোমবার লালকেল্লায় ভয়াবহ বিস্ফোরণে (Delhi Blast) দেশব্যাপী চাঞ্চল্য ছড়িয়েছিল। সেই ঘটনায় অন্তত ১২ জন নিহত এবং বহু আহত হয়েছেন। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই ওই হামলাকে জঙ্গি হামলার তকমা দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ভুটান সফর শেষ করে বুধবার কেন্দ্রীয় ক্যাবিনেটের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, লালকেল্লা বিস্ফোরণকে জঙ্গি হামলা হিসেবে ঘোষণা করা হবে এবং দেশজুড়ে সন্ত্রাস দমনের নীতি জোরদার করা হবে।
লালকেল্লার ঘটনায় (Delhi Blast) এনআইএ (জাতীয় তদন্ত সংস্থা) তৎপর হয়ে গেছে। তদন্তের অগ্রগতিতে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ইতিমধ্যেই কয়েকজন চিকিৎসককেও জঙ্গি যোগের সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। দেশজুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এই পরিস্থিতিতেই মহিপালপুরে হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা আবারও শহরে আতঙ্ক ছড়ায়।
দমকল ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছলেও তল্লাশি শেষে কিছু সন্দেহজনক পাওয়া যায়নি। কর্তৃপক্ষের পক্ষ থেকে পুনরায় জানানো হয়েছে, সাধারণ মানুষ ধৈর্য ধরে পরিস্থিতি বোঝার চেষ্টা করুন এবং ভয়ের প্রতিক্রিয়া দেখাবেন না। পুলিশ ও নিরাপত্তা বাহিনী এখনো শহরের গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে রয়েছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
