Visa Overstay : ভিসার মেয়াদ ফুরিয়েও দেশে ফেরেননি বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকরা, তৎপর গোয়েন্দারা

কলকাতা

নিউজ পোল ব্যুরো: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও (visa overstay) দেশে ফিরে যাননি বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের একাধিক নাগরিক (foreign nationals)। এই তিন দেশের কোনও বাসিন্দা বর্তমানে কলকাতা (Kolkata) বা পশ্চিমবঙ্গের (West Bengal) অন্য জেলায় লুকিয়ে রয়েছেন কি না, তা নিয়ে শুরু হয়েছে পুলিশের (Police surveillance) তৎপরতা। দিল্লির সাম্প্রতিক বিস্ফোরণের (Delhi blast) ঘটনায় সতর্ক হয়ে উঠেছে লালবাজার (Lalbazar) ও ভবানীভবন। গোয়েন্দা দফতরের নির্দেশে এখন প্রতিটি থানাকে (Police station) বলা হয়েছে, ভিসা নিয়ে আসা বাংলাদেশি, পাকিস্তানি ও আফগান নাগরিকদের উপর কড়া নজর রাখার জন্য।

আরও পড়ুন : KIFF 2025 : শেষদিনে রূপোলি পর্দার উৎসব, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজ কোন প্রেক্ষাগৃহে কোন ছবি দেখবেন

গোয়েন্দা সূত্রে খবর, অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে— বাংলাদেশ (Bangladesh) ও আফগানিস্তান (Afghanistan) থেকে বৈধ পাসপোর্ট (passport) নিয়ে ভারতে প্রবেশ করা কিছু ব্যক্তি ভিসার মেয়াদ উত্তীর্ণ (expired visa) হওয়ার পরও ফিরে যাননি। বরং দালালচক্রের (agent network) হাত ধরে তারা ভুয়া ভারতীয় পরিচয়পত্র (fake ID card) তৈরি করে নিজেদের ভারতীয় নাগরিক (Indian citizen) বলে দাবি করেছেন। পুলিশ মনে করছে, এভাবে লুকিয়ে থাকা বিদেশিদের মধ্যে অনেকেই সন্দেহজনক কার্যকলাপে যুক্ত হতে পারেন। সম্প্রতি কলকাতা পুলিশের হাতে দক্ষিণ কলকাতা (South Kolkata) থেকে তিন আফগান নাগরিক (Afghan nationals) ধরা পড়েছেন, যারা জাল নথি (forged documents) ব্যবহার করে গা ঢাকা দিয়েছিলেন। একইভাবে একাধিক বাংলাদেশিও (Bangladeshi immigrants) রাজ্যের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার হয়েছে। এখন প্রশ্ন উঠেছে, কলকাতা বা অন্য কোনও জেলায় কোনও পাক নাগরিক (Pakistani national)ও লুকিয়ে রয়েছেন কি না। গোয়েন্দারা এই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না।

পুলিশের আশঙ্কা, এইভাবে লুকিয়ে থাকা বিদেশি নাগরিকদের (illegal immigrants) মধ্যে কেউ কেউ জঙ্গি সংগঠনের (terror outfit) সঙ্গে যুক্ত হতে পারেন। পূর্বে কলকাতা ও তার আশপাশে জেএমবি (JMB), লস্কর-ই-তৈবা (Lashkar-e-Taiba), হুজি (HuJI) ও আনসারুল বাংলা টিম (Ansarullah Bangla Team)-এর মতো সংগঠনের স্লিপার সেল (sleeper cell) সক্রিয় ছিল। সেই পুরনো স্লিপার সেলগুলিই ফের মাথাচাড়া দিয়ে উঠেছে কি না, তা জানার চেষ্টা চলছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

এছাড়াও, জামিনপ্রাপ্ত (released under bail) বা সাজাপ্রাপ্ত (convicted) জঙ্গি সদস্যদের কার্যকলাপের উপরেও নজর রাখছে রাজ্য গোয়েন্দারা। অভিবাসন দফতর (Immigration department) ইতিমধ্যেই রাজ্য পুলিশের সঙ্গে যৌথভাবে এমন বিদেশি নাগরিকদের তালিকা (foreign nationals list) তৈরি করছে, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে কিন্তু দেশে ফেরার কোনও তথ্য নেই। কোথায় তারা লুকিয়ে রয়েছেন এবং তাদের যোগাযোগসূত্র কারা, সেই তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। সব মিলিয়ে, বিদেশি নাগরিকদের ভিসা ফুরানোর পরও দেশে থেকে যাওয়া এবং সম্ভাব্য জঙ্গি সংযোগ (terror link) নিয়ে তৎপর গোয়েন্দারা। কলকাতা ও গোটা রাজ্যজুড়ে চলছে কড়া নজরদারি।