নিউজ পোল ব্যুরো: কলকাতা পুরসভায় (Kolkata Municipal Corporation) জন্ম শংসাপত্র সংগ্রহের জন্য উপচে পড়া ভিড়। বিশেষ নিবিড় সংশোধন বা SIR Form-কে ঘিরে রাজ্যজুড়ে তৈরি হওয়া আতঙ্কে প্রতিদিনই পুরভবনের সামনে দীর্ঘ হচ্ছে মানুষের সারি। যাদের এখনও পর্যন্ত জন্ম শংসাপত্র (Birth Registration Certificate) হয়নি, কিংবা পুরনো নথি হারিয়ে গিয়েছে, তারাই ভিড় জমাচ্ছেন পুরসভার বিভিন্ন দফতরে। জানা গিয়েছে, গত কয়েকদিনে এই ভিড় কয়েকগুণ বেড়েছে। বুধবার রেকর্ড সংখ্যক আবেদনকারী পুরভবনে উপস্থিত হন রক্সি সিনেমা (Roxy Cinema) পর্যন্ত গিয়ে পৌঁছয় লাইনের শেষপ্রান্ত। পুরসভা সূত্রে খবর, এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
আরও পড়ুন: Delhi Blast: দিল্লিতে ফের আতঙ্ক, মহিপালপুর র্যাডিসন হোটেলের কাছে বিস্ফোরণের শব্দ
তিনি (Firhad Hakim) পুরকর্মীদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন, “দ্রুত এবং বেশি সংখ্যায় জন্ম শংসাপত্র (Digital Birth Certificate) প্রদান করতে হবে, যাতে সাধারণ মানুষ অযথা হয়রানির শিকার না হন।” বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ১৫০টি শংসাপত্র দেওয়া হচ্ছে, তবে মেয়রের নির্দেশে এই সংখ্যা আরও বাড়ানো হচ্ছে। পুরস্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানান, শুধুমাত্র কলকাতার বাসিন্দাই নয়, ভিন জেলা (Other Districts) ও ভিন রাজ্যের (Other States) বহু মানুষও এখন পুরসভায় ছুটে আসছেন। অনেকেই একসময়ে কলকাতার বেসরকারি হাসপাতাল (Private Hospital) বা নার্সিংহোমে (Nursing Home) জন্মেছিলেন, কিন্তু সেই সময়ের অফিসিয়াল জলছবি-যুক্ত শংসাপত্র তাঁদের কাছে নেই।
অন্যদিকে, কেউ কেউ বেঙ্গালুরু (Bengaluru), হায়দরাবাদ (Hyderabad) বা দিল্লি (Delhi) থেকে ছুটি নিয়ে শুধুমাত্র এই Birth Certificate সংগ্রহ করতে এসেছেন। পাশাপাশি, ভিন জেলার একাধিক থানাও এখন পুরসভায় যোগাযোগ করছে জন্ম শংসাপত্র যাচাই (Verification) করার জন্য, মূলত পাসপোর্ট (Passport) ও ভিসা (Visa) সংক্রান্ত কাজের উদ্দেশ্যে।
ফিরহাদ হাকিম (Firhad Hakim) আরও জানিয়েছেন, হাতে লেখা Birth Certificate আর দেওয়া হবে না। এখন থেকে সমস্ত শংসাপত্রই হবে কম্পিউটার প্রিন্টেড (Computer Printed), জলছবি যুক্ত (Watermarked) এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিক (Chief Health Officer)-এর স্বাক্ষরযুক্ত। বিশেষজ্ঞ মহলের মতে, SIR আতঙ্কের মধ্যে জন্ম শংসাপত্রের এই হুড়োহুড়ি ভবিষ্যতে প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ (Administrative Challenge) হয়ে উঠতে পারে। তাই পুরসভার তরফে ডিজিটাল প্রক্রিয়া (Digital Process) আরও দ্রুত এবং সহজ করার ওপর জোর দেওয়াই এখন সময়ের দাবি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
