নিউজ পোল ব্যুরো: ফের জটিলতার মুখে পড়ল চিংড়িঘাটা (Chingrighata) মেট্রোর অসমাপ্ত অংশের কাজ। কলকাতার মেট্রোর (Kolkata Metro) অরেঞ্জ লাইন সম্পূর্ণ করতে বাকি থাকা ৩৬৬ মিটার অংশে এই সপ্তাহের শুক্রবার থেকেই কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নতুন করে একাধিক প্রশাসনিক বাধা তৈরি হয়েছে, যার ফলে নির্ধারিত দিনে কাজ শুরু হওয়া নিয়ে দেখা দিয়েছে প্রবল সংশয়।
আরও পড়ুন: Election Commission: ভোটার তালিকায় আর ‘মৃত নাম’ নয়! আধার তথ্যেই মিলবে আসল-নকলের ফারাক
কলকাতা ট্রাফিক পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, দিল্লি বিস্ফোরণ (Delhi Blast) ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা শহরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। তার ওপর শুক্রবার থেকে রবিবার পর্যন্ত চলবে একাধিক বড় ইভেন্ট—শনিবার ইডেন গার্ডেন্সে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) ওয়ান ডে ম্যাচ, রবিবার শহর জুড়ে একটি ম্যারাথন আয়োজন, আর একই সঙ্গে সপ্তাহান্তে দ্বিতীয় হুগলি সেতু থাকবে বন্ধ। এই সব কারণেই চিংড়িঘাটার মতো গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক ব্লক দেওয়া এখন কার্যত অসম্ভব। RVNL বা রেল বিকাশ নিগম লিমিটেড , যারা এই প্রকল্পের কাজ দেখছে, তারা ইতিমধ্যেই এলাকায় একটি বিকল্প রাস্তা (Alternative Road) তৈরি করছে যাতে যান চলাচলে বাধা না পড়ে। কিন্তু সেই রাস্তার শেষ মুহূর্তের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। ফলে ট্রাফিক পুলিশ মনে করছে, ব্লক শুরু করার আগে ওই কাজ শেষ করা অত্যন্ত প্রয়োজনীয়। সব মিলিয়ে, প্রশাসনের তরফে ইঙ্গিত মিলছে—মেট্রোর ওই ব্রিজ জোড়ার কাজ আরও কিছুদিন পিছিয়ে যেতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
প্রসঙ্গত, চিংড়িঘাটা এলাকায় বাকি থাকা ৩৬৬ মিটার না জোড়া পর্যন্ত অরেঞ্জ লাইন চালু করা সম্ভব নয়। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা হয়েছিল। আদালতের নির্দেশে ৯ সেপ্টেম্বর সব পক্ষ বৈঠকে বসে এবং সিদ্ধান্ত হয়—উৎসব মরসুমের পর, অর্থাৎ নভেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে শুক্রবার থেকে রবিবার রাত পর্যন্ত ট্রাফিক ব্লক দিয়ে কাজ শেষ করবে RVNL। আদালতও সেই পরিকল্পনায় সম্মতি জানিয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে শুক্রবার থেকেই কাজ শুরু করা কঠিন বলে মনে করছেন কর্মকর্তারা। এখন নজর মেট্রো রেল কর্তৃপক্ষের (Metro Authorities) দিকে—তারা কি রাজ্য প্রশাসনের নতুন প্রস্তাবিত দিন মেনে নেবে, নাকি আবারও আদালতের (Court Intervention) দ্বারস্থ হবে, তা-ই দেখার বিষয়।
