Weather Update : বঙ্গোপসাগরের নিম্নচাপে বদলাচ্ছে আবহাওয়া, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: ফের অস্থির আবহাওয়ার ইঙ্গিত রাজ্যে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather Update) বিস্তীর্ণ এলাকায় ঝড়-বৃষ্টি শুরু হয়েছে এবং আগামী কয়েকদিন একই পরিস্থিতি বজায় থাকার আশঙ্কা করছে আবহাওয়া দফতর (IMD)। একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকায় সতর্কবার্তাও জারি করা হয়েছে। ফলে সামগ্রিকভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা থাকছে (Weather Update)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (IMD) অনুযায়ী, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অনেক জায়গায় বজ্রপাতের আশঙ্কাও রয়েছে । এর পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্ক করা হয়েছে। যদিও আপাতত কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই, তবে মাঝে মধ্যেই বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে (Weather Update)।

আরও পড়ুন : Soumitrisha Kundoo Birthday : প্রতি বছর বাইরে, এবার বাড়িতেই জন্মদিন— কীভাবে দিন কাটালেন সৌমিতৃষা?

বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস (Weather Update)। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি রয়েছে। আবহাওয়াবিদদের মতে, ফেব্রুয়ারি শেষের দিক থেকেই গরমের প্রবণতা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে এবং মার্চের শুরুতে তাপমাত্রা আরও বাড়বে। আগামী সাত দিনে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ—দুই অঞ্চলের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে দিনের তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে। কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা আগামী কয়েকদিন ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রির আশপাশে থাকতে পারে বলে পূর্বাভাস (Weather Update)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

অন্যদিকে, একই নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গের (North Bengal Weather Update) দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আবহাওয়াবিদদের মতে, ফেব্রুয়ারি শেষের সঙ্গে সঙ্গেই শীতের আমেজ কার্যত বিদায় নেবে এবং ধীরে ধীরে গরমের দাপট বাড়তে শুরু করবে (Weather Update)।