নিউজ পোল ব্যুরো: আজ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Kolkata International Film Festival 2025) পর্দা নামছে। টানা এক সপ্তাহ ধরে শহরজুড়ে (Kolkata) চলেছে সিনেমার (Cinema Festival) মহোৎসব। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নন্দন, শিশির মঞ্চ, নজরুল তীর্থ, নিউ এম্পায়ার, রাধা স্টুডিও, বিনোদিনী (Star Theatre) কিংবা প্রাচী—প্রতিটি প্রেক্ষাগৃহে ভিড় জমিয়েছেন হাজার হাজার সিনেপ্রেমী (Cinephiles)। বাংলা ও আন্তর্জাতিক চলচ্চিত্রের (International Films) সংমিশ্রণে রঙিন হয়ে উঠেছিল গোটা শহর। এবার সেই উৎসবের শেষদিনে (Closing Day) কী কী ছবি দেখা যাবে, জেনে নিন বিস্তারিত সময়সূচি (Film Schedule)।
আজ, ১৩ নভেম্বর, বৃহস্পতিবার (Thursday), নন্দন ১ (Nandan 1)-এ সকাল ১১টা থেকে শুরু হচ্ছে দিনের প্রথম প্রদর্শনী। প্রথমেই রয়েছে ‘ট্র্যাকার’ (Tracker) নামে একটি আকর্ষণীয় সিনেমা। এরপর সকাল ১১.৩০-এ পর্দায় উঠবে ইতালির ক্লাসিক মাস্টারপিস ‘ওয়ান্স আপন আ টাইম ইন ওয়েস্ট’ (Once Upon a Time in the West)। দুপুর ২টোয় নন্দন ১-এ দেখা যাবে রহস্যে মোড়া ছবি ‘ঘোস্ট এলিফ্যান্ট’ (Ghost Elephant)। একই সময়ে, নন্দন ২ (Nandan 2)-এ সকাল ১১টায় দেখানো হবে শ্রীলঙ্কার জনপ্রিয় ছবি ‘গেহেনু লামাই’ (Gehenu Lamai)। নন্দন ৩ (Nandan 3)-এর দুপুর ২টোয় রয়েছে একগুচ্ছ তথ্যচিত্র (Documentary Films), যার মধ্যে রয়েছে ‘দোসর’ (Dosor), ‘হ্যাপি হোলি’ (Happy Holi), ‘ধ্যান’ (Dhyan) ও ‘ইফ ইন গাজা’ (If in Gaza)। শিশির মঞ্চে (Sisir Mancha) দুপুর দেড়টায় প্রদর্শিত হবে জয়দীপ মুখোপাধ্যায়ের স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘পেইন্টেড মেমোরিজ: ক্যালকাটা কানেক্টস রাজ কাপুর’ (Painted Memories: Calcutta Connects Raj Kapoor)। বেলা ৪টেয় এখানেই রয়েছে ছোটছবির (Short Films) প্যাকেজ—‘দরবারি ঝুমুর’ (Darbarijhumur), ‘আগুনপাখির গানের খোঁজে’ (Agunpakhir Ganer Khoje) ও ‘অ্যাগেনস্ট দ্য টাইড’ (Against the Tide)। সন্ধ্যা ৬.৩০-এ পর্দায় উঠবে ‘শালুক পাপড়ি’ (Shaluk Papri) ও ‘শেষবেলা’ (Shesh Bela)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
নজরুল তীর্থে (Nazrul Tirtha) সকাল ১১টায় প্রদর্শিত হবে ‘রিসারেকশন’ (Resurrection), আর বিকেল ৪টেয় দেখা যাবে মার্কিন ছবি (American Film) ‘ব্লু মুন’ (Blue Moon)। নিউ এম্পায়ার (New Empire)-এ সকাল ১০.৩০টায় দেখানো হবে সৌদি আরবের (Saudi Arabia) ছবি ‘হিজরা’ (Hijra)। রাধা স্টুডিওতে (Radha Studio) সন্ধ্যা ৬.৩০টায় পর্দায় উঠবে ‘হালুম’ (Halum)। বিনোদিনী (Binodini/Star Theatre)-তে সকাল ১০টায় রয়েছে ‘হুইসপার অফ দ্য মাউন্টেন’ (Whisper of the Mountain) এবং প্রাচী (Prachi)-তে সকাল ১০.৩০টায় দেখা যাবে ‘ধুন্ধ’ (Dhundh)। এক সপ্তাহের এই চলচ্চিত্র যাত্রা (Film Journey) শেষ হলেও, দর্শকদের মনে রয়ে যাবে সেলুলয়েডের জাদু (Magic of Cinema) আর পর্দার আবেগময় মুহূর্তগুলো। আগামী বছরের (Next Year) উৎসবের অপেক্ষায় এখনই বুক বাঁধছে শহরের সিনেমাপ্রেমীরা।
