নিউজ পোল ব্যুরো: নভেম্বরের শুরুতেই হালকা শীতের আমেজ ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। কোথাও গায়ে চাদর, কোথাও আবার হালকা সোয়েটার— সকাল-সন্ধ্যার হাওয়ায় এখনই মিলছে ঠান্ডার ছোঁয়া। আবহাওয়া দফতর ( Weather Update) জানাচ্ছে, রাজ্যের বিভিন্ন জেলায় ধীরে ধীরে নামছে পারদ (Temperature Drop), ফলে শীতের আভাস আরও স্পষ্ট হচ্ছে। দক্ষিণবঙ্গের (South Bengal Weather Update) আকাশ আপাতত শুষ্ক (Weather Update) থাকবে, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী চার-পাঁচ দিন তাপমাত্রায় (Temperature) তেমন পরিবর্তন না হলেও, স্বাভাবিকের তুলনায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নীচে থাকবে। অর্থাৎ দিনের বেলায় খানিকটা রোদ পেলেও, সকাল-বিকেলের হাওয়া শরীরে লাগলেই বোঝা যাবে উত্তুরে হাওয়ার দাপট। কলকাতা (Kolkata Weather) থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম— সর্বত্রই পারদের পতন লক্ষ্য করা যাচ্ছে।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। আগামী তিন থেকে চার দিনে এই তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস (Weather Update) দেওয়া হয়েছে। তবে আপাতত বৃষ্টির (Rain Possibility) কোনও আশঙ্কা নেই। ফলে রাজ্যের দক্ষিণাংশে পরবর্তী কয়েকদিন থাকবে পরিষ্কার আকাশ ও শুষ্ক আবহাওয়া।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
অন্যদিকে, উত্তরবঙ্গের (North Bengal Weather Update) জেলাগুলিতেও একই রকম পরিস্থিতি। পার্বত্য অঞ্চলগুলিতে শীতের তীব্রতা আরও বেশি। দার্জিলিং (Darjeeling Temperature)-এ গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াসে, যা মৌসুমের অন্যতম ঠান্ডা দিন হিসেবে ধরা হচ্ছে। আবহাওয়াবিদদের মতে, পশ্চিমী হাওয়া (Western Wind) শক্তিশালী হওয়ায় এখনই রাজ্যজুড়ে শীতের আমেজ বাড়বে। উত্তর ও দক্ষিণবঙ্গ— দুই অঞ্চলের জন্যই আগামী চার থেকে পাঁচ দিন তাপমাত্রার (Weather Update) বিশেষ পরিবর্তন নেই। দিনের বেলায় রোদ উঠলেও, সকাল ও রাতের দিকে ঠান্ডা বাড়বে। ফলে এখন থেকেই মানুষ শীতের পোশাক বের করতে শুরু করেছেন। সব মিলিয়ে নভেম্বরের প্রথমার্ধেই শীতের আগমন (Winter in Bengal) যেন একরকম নিশ্চিত। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহে পারদ আরও নামতে পারে, এবং ডিসেম্বরের আগেই রাজ্যবাসী পেতে পারেন জমাট শীতের স্বাদ।
