নিউজ পোল ব্যুরো: ভোর থেকেই শেষ মুহূর্তের তোড়জোড় তুঙ্গে। আজ রাজ্যজুড়ে সরস্বতী পুজো—ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, সর্বত্র বিদ্যার দেবীর আরাধনায় মুখর পরিবেশ (Saraswati Puja Weather Update)। তবে পুজোর আনন্দের পাশাপাশি সবার মনেই একটাই প্রশ্ন—আজ কি জাঁকিয়ে শীত উপভোগ করা যাবে, নাকি ধীরে ধীরে বিদায় নিচ্ছে শীত? আবহাওয়া দফতরের (IMD) পূর্বাভাস অনুযায়ী, সরস্বতী পুজোর দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে (Saraswati Puja Weather Update)। রাজ্যজুড়ে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে শুরু করেছে। এর জেরেই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ—দুই অংশেই তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা গড়ে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভোর ও সকালের দিকে হালকা শীতের আমেজ থাকবে (South Bengal Weather Update)। কুয়াশার দাপট চোখে পড়তে পারে, বিশেষ করে নদী সংলগ্ন এলাকা ও খোলা মাঠে। সকালের দিকে হালকা সোয়েটার বা শীতের পোশাক দরকার হতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়বে, আর তখন শীতের অনুভূতি অনেকটাই কমে যাবে। দুপুরের দিকে গরম অনুভূত হতে পারে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। রাতের দিকে পরিস্থিতি কিছুটা বদলাতে পারে। সূর্য অস্ত যাওয়ার পর ফের তাপমাত্রা নামবে, ফলে ঠান্ডা অনুভূত হবে। তবে সেই ঠান্ডা জাঁকিয়ে শীতের পর্যায়ে যাবে না বলেই পূর্বাভাস (Saraswati Puja Weather Update)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
একই চিত্র উত্তরবঙ্গেও। জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, মালদা-সহ একাধিক জেলায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে (North Bengal Weather Update)। দিনের বেলায় সেখানে গরম অনুভূত হলেও সকাল ও রাতে হালকা শীত বজায় থাকবে। পাহাড়ি এলাকায় অবশ্য এখনও তুলনামূলক ঠান্ডা থাকবে, তবে সেখানেও আগের মতো কনকনে শীতের দাপট কমবে। অনেকের মনেই প্রশ্ন—এত তাড়াতাড়ি কেন শীত বিদায় নিচ্ছে?(Saraswati Puja Weather Update)আবহাওয়াবিদদের মতে, একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ার কারণেই এই পরিবর্তন। এর ফলে উত্তর ভারত থেকে উষ্ণ হাওয়া ঢুকে পড়ছে রাজ্যে, যার প্রভাব পড়ছে তাপমাত্রায়। সব মিলিয়ে, সরস্বতী পুজোর দিনে শীত আর গরমের মিশ্র অনুভূতিই অপেক্ষা করছে রাজ্যবাসীর জন্য—সকালে হালকা ঠান্ডা, দুপুরে গরম আর রাতে সামান্য শীতের আমেজ (Saraswati Puja Weather Update)।
