New Tax Bill 2025: নতুন আয়কর বিল ২০২৫ পেশ লোকসভায়: কী বদল এল, আপনার পকেটেই বা কী প্রভাব পড়বে?

দেশ

নিউজ পোল ব্যুরো: ৬৩ বছরের পুরনো আয়কর আইন ১৯৬১-র যুগ শেষের পথে। আজ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) লোকসভায় আনুষ্ঠানিকভাবে নতুন আয়কর বিল ২০২৫ (New Tax Bill 2025) পেশ করবেন। এই নতুন বিলটি আগের আইনের তুলনায় অনেক বেশি সরল, প্রযুক্তিনির্ভর এবং সময়োপযোগী বলে দাবি করা হচ্ছে।

আরও পড়ুন: Arabian Sea: আরব সাগরে যুদ্ধের ঘ্রাণ! মাত্র ৬০ নটিক্যাল মাইল দূরত্বে ভারত-পাক নৌমহড়া, বাড়ছে উত্তেজনা

এই বিলের মাধ্যমে আয়কর ব্যবস্থায় (Income tax system) বড়সড় পরিবর্তন আনার লক্ষ্য নিয়েছে সরকার। এতে অন্তর্ভুক্ত হয়েছে ২৮৫টি সংশোধনী ও ৩২টি প্রধান পরিবর্তন, যা সংসদের সিলেক্ট কমিটি (বৈজয়ন্ত পান্ডার নেতৃত্বে) সুপারিশ করেছিল।

নতুন কর বিল ২০২৫ (New Tax Bill 2025) মূল বৈশিষ্ট্য ও পরিবর্তনগুলি
১৯৬১ সালের আইনের ৫.১২ লক্ষ শব্দের পরিবর্তে এখন মাত্র ২.৬ লক্ষ শব্দ।
৮১৯ ধারা থেকে কমিয়ে ৫৩৬টি ধারা, এবং অধ্যায়ের সংখ্যা ৪৭ থেকে ২৩-এ নামানো হয়েছে।
জটিল আইন নয়, এবার হবে সরল ও স্পষ্ট ভাষায় কর আইন।

‘Tax Year’ ধারণা:
‘মূল্যায়ন বছর’ এবং ‘পূর্ববর্তী বছর’– এই পুরনো ব্যবস্থার অবসান।
নতুন ধারণা: Tax Year, অর্থাৎ আয়ের বছরেই কর নির্ধারিত হবে, পরের বছর নয়।

TDS রিফান্ড নিয়ে ছাড়:
ITR দাখিলের সময়সীমা পেরিয়ে গেলেও TDS রিফান্ড দাবি করা যাবে জরিমানা ছাড়া।

ধর্মীয় ট্রাস্টের অনুদান সীমিত:
সামাজিক পরিষেবা প্রদানকারী ট্রাস্ট বাদে, ধর্মীয় ট্রাস্টগুলিতে বেনামী অনুদানের উপর সীমা বসানো হবে।

আইনগত স্বচ্ছতা ও মামলা কমানো লক্ষ্য:
মামলার সংখ্যা কমানো ও কর ব্যবস্থাকে ডিজিটাল-সহায়ক করে তোলার চেষ্টা।

এই পরিবর্তনে আপনার পকেটের কী প্রভাব পড়বে?

  1. সরল কর ব্যবস্থা: আইন সহজ হওয়ায় করদাতারা নিজেরাই বুঝতে পারবেন কীভাবে কর দিতে হবে — ট্যাক্স কনসালট্যান্টের উপর নির্ভরতা কমবে।
  2. TDS ফেরত পেতে সুবিধা: দেরিতে রিটার্ন দাখিল হলেও রিফান্ড দাবি করা যাবে।
  3. পূর্ববর্তী বছর নিয়ে বিভ্রান্তি থাকবে না: আয় হয়েছে যখন, করও দিতে হবে সেই বছরেই।

এই বিল (New Tax Bill 2025) যদি সংসদের দুই কক্ষেই অনুমোদিত হয়, তাহলে ২০২৬-২৭ অর্থবছর থেকেই নতুন আয়কর ব্যবস্থা কার্যকর হতে পারে।