Delhi: বিষাক্ত বাতাসে দমবন্ধ দিল্লি, বন্ধ পুরনো পণ্যবাহী গাড়ির প্রবেশ

দেশ

নিউজ পোল ব্যুরো: দীপাবলির পর ভয়াবহ আকার নিয়েছে রাজধানী দিল্লির দূষণ (Air Pollution in Delhi)। আলোর উৎসবের রেশ কাটতে না কাটতেই বিষাক্ত কুয়াশায় (Smog) ঢেকে গিয়েছে শহরের আকাশ। দীপাবলির রাতে আতশবাজির (Firecrackers) অবিরাম ব্যবহারে দূষণের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে, শহরের বাতাসে এখন বিষ ছড়াচ্ছে প্রতি নিঃশ্বাসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিল্লি সরকার কৃত্রিম বৃষ্টি বা (Artificial Rain) ‘ক্লাউড সিডিং’-এর উদ্যোগ নেয়। কিন্তু মঙ্গলবারের ট্রায়াল (Trial) সম্পূর্ণ ব্যর্থ হয়। নামমাত্র বৃষ্টিও হয়নি, অথচ তিনটি ব্যর্থ প্রচেষ্টাতেই খরচ হয়েছে প্রায় ১.০৭ কোটি টাকা। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

আরও পড়ুন: Howrah division: রেলের রক্ষণাবেক্ষণেই থমকে ট্রেন চলাচল, হাওড়া ডিভিশনে বাতিল একাধিক লোকাল

এদিকে, দিল্লির দূষণ (Pollution Level) মোকাবিলায় এবার কঠোর পদক্ষেপ নিয়েছে ‘কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট’ (Commission for Air Quality Management বা CAQM)। তাদের নির্দেশ অনুযায়ী, শনিবার থেকে রাজধানীতে প্রবেশ নিষিদ্ধ থাকবে দিল্লির বাইরে রেজিস্ট্রেশন হওয়া সমস্ত বাণিজ্যিক পণ্যবাহী যান (Commercial Vehicles), যদি না তারা BS-VI নির্গমন মান (BS-VI Emission Standard) পূরণ করে। অর্থাৎ, পুরনো ডিজেল বা পেট্রল চালিত যান আর রাজধানীতে ঢুকতে পারবে না। কেবলমাত্র BS-VI মান সম্পন্ন যানবাহন ও ইলেকট্রিক গাড়ি (Electric Vehicles) প্রবেশাধিকার পাবে দিল্লিতে। তবে অস্থায়ী ছাড় দেওয়া হয়েছে BS-IV ডিজেলবাহী যানকে, যা চলবে ৩১ অক্টোবর, ২০২৬ পর্যন্ত। দিল্লিতে রেজিস্টার্ড BS-VI যানবাহনের প্রবেশেও কোনও বাধা নেই।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট (Supreme Court) দীপাবলির আগে সময়সীমা বেঁধে ‘সবুজ বাজি’ (Green Crackers) পোড়ানোর অনুমতি দিয়েছিল। কিন্তু বাস্তবে সেই নির্দেশ মানা হয়নি। রাতভর বাজির ধোঁয়া ও বিষাক্ত গ্যাস শহরের বাতাসকে করেছে প্রাণঘাতী (Toxic Air)। এর ফলেই দূষণের মাত্রা (AQI) পৌঁছে গিয়েছে ‘Severe’ পর্যায়ে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

দীর্ঘদিনের এই দূষণে জেরবার রাজধানীর সাধারণ মানুষ (Delhi Residents)। সম্প্রতি এক সমীক্ষা (Survey) জানাচ্ছে ভয়ানক তথ্য— প্রতি চারটি পরিবারের মধ্যে তিনটিতেই অন্তত একজন শ্বাসকষ্ট, চোখ জ্বালা, কাশি বা অ্যালার্জিতে আক্রান্ত। ‘কমিউনিটি প্ল্যাটফর্ম লোকালসার্কেলস’ (Community Platform LocalCircles) পরিচালিত এই সমীক্ষা স্পষ্ট করেছে, দূষণ এখন দিল্লিবাসীর দৈনন্দিন জীবনের ভয়াবহ বাস্তবতা। দূষণ রোধে প্রশাসন নানা পদক্ষেপ নিচ্ছে ঠিকই, কিন্তু কার্যকর ফলাফল এখনও মেলেনি। বিষাক্ত ধোঁয়ার আবরণে ঢাকা রাজধানী এখন একপ্রকার ‘গ্যাস চেম্বার’ (Gas Chamber), যেখানে নিঃশ্বাস নেওয়াই বিপজ্জনক হয়ে উঠেছে।