নিউজ পোল ব্যুরো: বোমা বানানো শেখাতে পারি? একথা আজকের দিনে কেউ বললে পুলিশ পাতাল থেকে তাকে ধরে আনতে পারে। গুগলে সার্চ করলে, পুলিশ অপরাধীর ইতিহাস খুঁজে গ্রেফতার করে। আর এই ছেলেটির (Khudiram Bose) জন্য গান,কবিতা, চলচিত্র, রেলওয়ে স্টেশন, স্টেডিয়াম, ইত্যাদি বানিয়েছে তাঁর শ্রদ্ধাঞ্জলিতে। এখানেই ‘পারপাস’ নিয়ে এক ঝলক ভাবতেই হয়। যে লক্ষ্যে বোমা বানানো, সেই উদ্দেশ্য বোধ হয় সম্যক উপলব্ধি না করেই মহাত্মা গান্ধী (Mahatma Gandhi) ছেলেটির বোমা মারার বিরোধিতা করেছিলেন।
আরও পড়ুন: New Tax Bill 2025: নতুন আয়কর বিল ২০২৫ পেশ লোকসভায়: কী বদল এল, আপনার পকেটেই বা কী প্রভাব পড়বে?
ব্রিটিশ রুলের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে একদল ছিলেন সশস্ত্র সংগ্রামের পক্ষে, মহাত্মা ছিলেন অহিংসের পূজারি। বাল গঙ্গাধর তিলক ‘ কেশরী ‘ পত্রিকায় লিখছেন নতুন অধ্যায়ের সূচনা বলে। অভিযুক্ত পক্ষের ওকালতি করার জন্য তৎকালীন বাঘা বাঘা আইনজীবী বিনা পয়সায় ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করছেন। কিন্তু যে ইতিহাস তৈরি করবে বলে জন্ম নিয়েছে পরাধীন ভারতের এক গরিবের ঘরে তাঁকে বাঁচাবে কে। তিনি, ক্ষুদিরাম বসু (Khudiram Bose) নিজেও বাঁচতে চাননি। উকিলদের পরামর্শ মেনে যিনি কিংসফোর্ডের গাড়িতে বোমা মারার দায় অস্বীকার করতে চাননি। ফাঁসির পরিণাম জেনেও।
রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore)এক অনন্য ব্যতিক্রম যার জন্মদিন ও তিরোধান কেউ (আমরা বাঙালিরা) ভোলে না। ভারতের স্বাধীনতা যুদ্ধে হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছেন। সবার জন্মদিন -মৃত্যুদিন মনে রাখাও সম্ভব নয়। ক্ষুদিরাম বোস বা বসুর জন্মদিন ও ভুলে যেতে পারি (৩ ডিসেম্বর, ১৮৮৯) ভুলতে পারিনা ১১ ই অগাস্ট ১৯০৮ সেদিন ইতিহাসের একটা পাতা ওই বাচ্চা ছেলেটা নিজের জন্য রেখে দিয়েছে। তার আগের মাসে (জুলাই) ফাঁসির আদেশের পরে শেষ ইচ্ছায় যে জানায়, বিচারপতি চাইলে তাকেও বোমা বানানো শেখাতে পারে। ভয় পেয়ে তাড়াতাড়ি কড়া পাহারায় জেলে পাঠিয়ে দেওয়া ছাড়া উপায় কী! ১৮ বছরের সদ্য যুবকের যে অসামান্য পরিণতি বোধ (ম্যাচুরিটি) শত শত বছর ভারত বাসীর মনে চির জাগরুক হয়ে থাকবে। একবার বিদায় দে মা ঘুরে আসি- বাংলার ঘরে ঘরে মায়েরা যেমন সন্তানের জননী হওয়ার কামনা করেন সেই ক্ষুদিরাম বসুর (Khudiram Bose) আজ মৃত্যুদিন। সামনেই সেই স্বাধীনতা দিবস (Independence Day)। যে স্বাধীনতার জন্য ক্ষুদিরামের বলিদান। আবারও আসুক ক্ষুদিরাম, বারে বারে এই ভারতের মহামানবের সাগরতীরে। বন্দেমাতরম।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
