MBA Admission: ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে MBA-তে ভর্তি শুরু

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে ২০২৫-২৭ শিক্ষাবর্ষের মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (MBA Admission) কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ভর্তি প্রক্রিয়ার শেষ দিন ৭ সেপ্টেম্বর।

আরও পড়ুন:Aryan Khan: প্রথম কাজেই এনসিবি-কে খোঁচা! আরিয়ান খানের নতুন সিরিজে ভাইরাল সংলাপ

বিশ্ববিদ্যালয়ের MBA (MBA Admission) কোর্সের মেয়াদ দুই বছর, যা মোট চারটি সেমেস্টারে ভাগ করে পড়ানো হবে। প্রতি সেমেস্টারের কোর্স ফি ২০ হাজার টাকার বেশি, আর দু’বছরের মোট ফি দাঁড়াচ্ছে ৯৫,০৫০ টাকা। কোর্স পরিচালনা করবে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং (Management and marketing) বিভাগ। ভর্তি হতে ৬০টি শূন্য আসন রাখা হয়েছে, যেখান থেকে কিছু আসন সংরক্ষিত শ্রেণির শিক্ষার্থীদের জন্য নির্ধারিত থাকবে।

এই কোর্সে ফিন্যানশিয়াল ম্যানেজমেন্ট (Financial Management), মার্কেটিং ম্যানেজমেন্ট (Marketing Management), হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (Human Resorce Management), ম্যানেজমেন্ট সায়েন্স (Management science) সহ নানা বিষয় অন্তর্ভুক্ত। এছাড়া ডুয়াল স্পেশালাইজেশন করার সুযোগও থাকবে। যোগ্যতা নির্ধারণের জন্য প্রার্থীদের কলা, বিজ্ঞান, বাণিজ্য, ম্যানেজমেন্ট, মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং বা আইনে স্নাতকোত্তর বা বিটেক (B.Tech) এমটেক (M.Tech) ডিগ্রি থাকতে হবে এবং ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। সংরক্ষিত শ্রেণির জন্য নম্বরের ছাড় থাকবে। জাতীয় স্তরের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রাথমিকভাবে যোগ্যতা নির্ধারণ করা হবে মেধার ভিত্তিতে, যা গ্রুপ ডিসকাশন (Group Discussion) ও ইন্টারভিউর (Interview) মাধ্যমে সম্পন্ন হবে। আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত প্রয়োজনীয় নথি সংযুক্ত করে আবেদন করতে পারবেন। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যও বিশ্ববিদ্যালয়ের মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole