নিউজ পোল ব্যুরো: শাহরুখ-পুত্র আরিয়ান খান পরিচালিত নতুন সিরিজের দ্বিতীয় ঝলক প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে জল্পনা। সিরিজের একটি সংলাপকে ঘিরে অনেকেই মনে করছেন, প্রথম কাজেই এনসিবি-কে ব্যঙ্গ করেছেন আরিয়ান (Aryan Khan)। ২০২১ সালের ৩ অক্টোবর ক্রুজ পার্টি থেকে মাদক যোগের অভিযোগে এনসিবি (NCB) গ্রেফতার করেছিল আরিয়ান খানকে। ২৫ দিন সংশোধনাগারে থাকার পরে মুক্তি পান তিনি।
২০২২ সালের মে মাসে সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি পান (Aryan Khan)। সিরিজের নতুন ঝলকে দেখা যায় সংশোধনাগার থেকে বেরোচ্ছেন অভিনেতা লক্ষ্য। তাঁকে দেখে একজন পুলিশকর্মী বলেন, “চিন্তা কোরো না। ভিতরে থাকলে লোকজন আরও বেশি বিখ্যাত হয়ে যায়।” এই সংলাপকে অনেক নেটাগরিক এনসিবির (NCB) প্রতি আরিয়ানের (Aryan Khan) সূক্ষ্ম ব্যঙ্গ হিসেবে দেখছেন। সিরিজের দ্বিতীয় ঝলক প্রকাশ অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন শাহরুখ (Shah Rukh Khan) ও গৌরী খান (Gauri Khan)।
শাহরুখ বলেন, “আমার পুত্রকেও ভালবাসবেন, ঠিক যেমনভাবে আমাকে ভালবেসেছেন। আজ খুব বিশেষ দিন। এই দেশের মাটিতে কাজের ক্ষেত্রে আমার পুত্রের প্রথম পদক্ষেপ।” সিরিজটির প্রযোজনা করেছেন গৌরী খান। সিরিজের প্রথম ঝলক প্রকাশের পরই সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় উঠেছিল। অনুরাগীরা মন্তব্য করেছিলেন, আরিয়ানের (Aryan Khan) মধ্যে শাহরুখের ছায়া স্পষ্ট দেখা যাচ্ছে। নতুন ঝলকে সলমন খান (Salman Khan), কর্ণ জোহর (Karan Johar) ও রণবীর সিংহকেও (Ranveer Singh) দেখা গেছে। সিরিজে অভিনয় করেছেন লক্ষ্য, রাঘব জুয়াল, ববি দেওল ও মোনা সিংহ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
