Joint Entrance: আইনি জটিলতায় স্থগিত জয়েন্টের ফল, ভর্তির ভবিষ্যৎ অনিশ্চিত!

রাজ্য শিক্ষা

নিউজ পোল ব্যুরো: কলকাতা হাই কোর্টের(Kolkata high court) একক বেঞ্চ জয়েন্ট এন্ট্রান্স(Joint Entrance) পরীক্ষার ফলপ্রকাশ স্থগিত করে নতুন মেধাতালিকা তৈরির নির্দেশ দেওয়ার পর থেকেই হাজার হাজার পরীক্ষার্থী ও তাদের পরিবারের মধ্যে উদ্বেগ বাড়ছে। ইতিমধ্যেই নির্ধারিত সময়ে ফল প্রকাশ না হওয়ায় রাজ্যের প্রায় সব প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া থমকে গিয়েছে। এবার ডিভিশন বেঞ্চও জানিয়ে দিয়েছে, তারা আপাতত একক বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করবে না। ফলে শিক্ষার্থীদের অপেক্ষার প্রহর আরও দীর্ঘ হচ্ছে।

আরও পড়ুন: Sealdah Station: শিয়ালদহ স্টেশনে নয়া চমক!

আইনগত জটিলতার কারণেই মূলত এই সমস্যার সৃষ্টি। ওবিসি(OBC) শংসাপত্র ও সম্প্রদায় সংক্রান্ত মামলাকে কেন্দ্র করে আদালত জানিয়েছে, ২০১০ সালের আগের ৬৬টি ওবিসি সম্প্রদায়ের তালিকা মেনেই নতুন করে মেধাতালিকা তৈরি করতে হবে। এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে বোর্ডকে অন্তত ১৫ দিন সময় দেওয়া হয়েছে। অন্যদিকে, বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টেও(Supreme Court) মামলা চলায় শিক্ষার্থীদের মনে অনিশ্চয়তা আরও বেড়েছে। আগামী ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে (Supreme Court)শুনানির সম্ভাবনা থাকলেও রাজ্যের পক্ষ থেকে দ্রুত শুনানির আবেদন জানানো হবে বলে খবর।শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত অনেক বিশেষজ্ঞ মনে করছেন, এই বিলম্বে শুধু শিক্ষার্থীরাই নয়, সমগ্র উচ্চশিক্ষা ব্যবস্থার ওপর প্রভাব পড়বে। প্রকৌশল ও ফার্মাসি কলেজগুলির আসন খালি থাকায় ভর্তি প্রক্রিয়া পিছিয়ে যাচ্ছে।

ইতিমধ্যেই অনেক ছাত্রছাত্রী বিকল্প হিসেবে অন্য রাজ্যের প্রতিষ্ঠানের দিকে ঝুঁকছেন।সব মিলিয়ে জয়েন্ট এন্ট্রান্সের(Joint Entrance) ফলপ্রকাশ ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা কেবল একটি আইনি লড়াই নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষাগত যাত্রাপথে বড় ধাক্কা হয়ে দাঁড়াচ্ছে। এখন সকলের দৃষ্টি সুপ্রিম কোর্টের(Supreme Court) পরবর্তী পদক্ষেপের দিকে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole