নিউজ পোল ব্যুরো: টেলিভিশন দুনিয়ার দুই পরিচিত মুখ জিয়া মানেক(Gia Manek) ও বরুণ জৈন(Varunn Jain) হঠাৎ করেই ভক্তদের চমকে দিলেন। ২১ আগস্ট, ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুবান্ধবদের উপস্থিতিতে একেবারে ব্যক্তিগত ভাবে সম্পন্ন হল তাঁদের বিয়ের অনুষ্ঠান। এতদিন সম্পর্ক নিয়ে একেবারেই প্রকাশ্যে কিছু বলেননি দু’জনের কেউই। তাই বিয়ের খবর শেয়ার হতেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: Aryan Khan: পরিচালক রূপে আত্মপ্রকাশ আরিয়ান খানের
বিয়ের খবর জানিয়ে জিয়া ইনস্টাগ্রামে(Instagram) লিখেছেন, “দিব্য শক্তি ও গুরুবরদের আশীর্বাদে এবং আপনজনদের ভালোবাসায় আমরা এক হলাম। আজ থেকে আমরা শুধু বন্ধু নই, স্বামী-স্ত্রীও। সকলের আশীর্বাদ ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞ।” সঙ্গে শেয়ার করেছেন নতুন জীবনের প্রথম ছবি।

সোনালি রঙের সাউথ ইন্ডিয়ান শাড়ি, ঐতিহ্যবাহী গয়না ও উজ্জ্বল হাসিতে সাজানো ছিল জিয়ার বধূবেশ। বরুণও কম যাননি,হলুদ রঙের কুর্তায় তিনি একেবারেই মানানসই সঙ্গী। ছবির প্রতিটি ফ্রেমে ফুটে উঠেছে তাঁদের আনন্দ ও আবেগ।
জিয়া মানেককে (Gia Manek)ছোটপর্দার দর্শক আজও মনে রাখেন ‘সাথ নিভানা সাথিয়া’র গোপি বউ হিসেবে। পরে ‘জিনি অউর জুজু’ ধারাবাহিকে তাঁর ভিন্নধর্মী চরিত্রও যথেষ্ট জনপ্রিয় হয়। অন্যদিকে বরুণ জৈন অভিনয় জীবন শুরু করেন ২০১০ সালে ‘কালী – এক অগ্নিপরীক্ষা’ দিয়ে। ‘দিয়া ঔর বাতি হম’-এর মোহিত রাঠি চরিত্রে তিনি পেয়েছিলেন বিপুল জনপ্রিয়তা।
https://www.instagram.com/p/DNmsyagyQla/?igsh=N3U2N2kzaTg5cTFh
অদ্ভুত মিল হল, একসময় ‘সাথ নিভানা সাথিয়া’(Saath Nibhaana Saathiya)তে তাঁরা ছিলেন অন-স্ক্রিন ভাসুর-ভাবী। পরবর্তীতে ‘তেরে মেরে সাথ রহে’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করতে গিয়ে আরও ঘনিষ্ঠ হন দু’জন। সেই বন্ধুত্বই এবার রূপ নিল জীবনের সবচেয়ে সুন্দর সম্পর্কে।

ভক্তরা বলছেন, রিলের সম্পর্ক থেকে রিয়েল জীবনের সঙ্গী জিয়া ও বরুণের এই যাত্রা একেবারেই সিনেমার মতো। সোশ্যাল মিডিয়ায়(Social Media) ইতিমধ্যেই ভরে উঠেছে অভিনন্দন বার্তায়। টেলিভিশনের এই প্রিয় জুটি তাঁদের নতুন জীবনে পা রাখলেন অফুরন্ত ভালোবাসা ও শুভকামনা নিয়ে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
