Gaganyaan: গগন ছুঁতে চলেছে ভারত! শুভাংশু শুক্লার চোখে বাস্তব স্বপ্ন, জানালেন সেই গল্প

প্রযুক্তি বিজ্ঞান

নিউজ পোল ব্যুরো: মহাকাশ এখন আর কল্পনা নয়, বাস্তব। আর সেই বাস্তবকে ছুঁতে প্রস্তুত ভারত (India)। ডিসেম্বর মাসে ভারতের প্রথম মানব মহাকাশ মিশন “গগনযান”- (Gaganyaan) এর পরীক্ষামূলক অভিযান শুরু হতে চলেছে, যা ভারতের বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে চিহ্নিত হতে চলেছে। এটি নিশ্চিত করেছেন মহাকাশ সংস্থার প্রধান ভি নারায়ণন (V Narayan)।

আরও পড়ুন: BJP: “নীতিশ-চন্দ্রবাবুকে নিশানায় রেখে বিজেপির নতুন খেলা?” বিতর্কিত বরখাস্ত বিল নিয়ে তেজস্বীর বিস্ফোরক অভিযোগ

ইসরোর (ISRO) এই সাহসী পদক্ষেপের কথা সামনে এনেছেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla), যিনি নিজে একজন নভোচারী প্রশিক্ষণার্থী এবং সম্প্রতি Ax-4 আন্তর্জাতিক মহাকাশ মিশন-এ অংশগ্রহণ করেছেন। তিনি (Shubhanshu Shukla) বলেন, “আমি কখনও ভাবিনি আমি মহাকাশে যাব। যদি আমি যেতে পারি, তাহলে ভারতের প্রতিটি স্বপ্নবাজ সন্তানও পারে।” শুক্লার চোখে মহাকাশ শুধু এক বিশাল শূন্যতা নয়, এক ঐক্যের ক্ষেত্র, যেখানে দেশ, ভাষা বা সংস্কৃতির সীমারেখা মুছে যায়। Ax-4 মিশনে তিনি প্রত্যক্ষ করেছেন, কিভাবে বিভিন্ন দেশের মহাকাশচারীরা একসাথে কাজ করেন। এটি এক গভীর শিক্ষা এবং অনুপ্রেরণা।

ইতিমধ্যে গগনযানের (Gaganyaan) প্রাক-পরীক্ষার অংশ হিসেবে বিভিন্ন নমুনা পরীক্ষার জন্য গবেষণা প্রতিষ্ঠানগুলিতে পাঠানো হয়েছে। বিজ্ঞানীরা এর উপর কাজ শুরু করেছেন এবং শিখছেন কিভাবে ভবিষ্যতের মহাকাশ অভিযানের জন্য উন্নত ও সঠিক পরীক্ষা তৈরি করা যায়। গগনযান (Gaganyaan) প্রকল্প শুধু অভিযান নয়, এটি ভারতের আত্মবিশ্বাস, প্রযুক্তিগত উৎকর্ষতা এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার এক শক্তিশালী বার্তা। আগামী অক্টোবরের মধ্যে প্রশিক্ষণ পুনরায় শুরু হবে, এবং ২০৪০ সালের মধ্যে ভারতের নিজস্ব চন্দ্রাভিযান ও মহাকাশ স্টেশন স্থাপনের উচ্চাভিলাষী পরিকল্পনাও রয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole