নিউজ পোল ব্যুরো: ফুলে উঠেছে মুখ, চোখ লাল, কণ্ঠ ক্লান্ত সম্প্রতি এক ভিডিয়োয় এমন অবস্থায় দেখা গিয়েছে আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ (Premanand Maharaj ji)-কে। এই চেহারায় তাঁকে দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন লক্ষ লক্ষ ভক্ত। দীর্ঘদিন ধরেই বৃক্কের সমস্যায় ভুগছেন তিনি, নিয়মিত ডায়ালিসিস চলছে। তাই তাঁর এই দুর্বল রূপ দেখে উদ্বেগ ছড়িয়েছে ভক্তমহলে।
আরও পড়ুন:Mental Health: ভুল ভঙ্গিতে মোবাইল ব্যবহার করছেন? সাবধান! মানসিক রোগের সঙ্গে জড়িত হতে পারে এই অভ্যাস
‘বিগ বস্’ খ্যাত অভিনেতা পারস ছাবড়া সমাজমাধ্যমে জানান, তিনি নিজে প্রেমানন্দ মহারাজ (Premanand Maharaj ji)-এর সঙ্গে দেখা করেছেন এবং বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। পারস বলেন, “মহারাজজি আগের মতোই শান্তভাবে আশীর্বাদ দিচ্ছেন। যদিও শরীর দুর্বল, কিন্তু তাঁর মনোবল অপরাজেয়।” একসময় অবসাদে ভুগছিলেন পারস, তখনই আশ্রয় নিয়েছিলেন এই আধ্যাত্মিক গুরুর। সেই সময়ের পরামর্শ আজও তাঁকে মানসিকভাবে দৃঢ় রাখে বলে জানান অভিনেতা।

অন্যদিকে, নেটপ্রভাবী এলবিশ যাদবও বৃন্দাবনে গিয়ে দেখা করেন প্রেমানন্দ মহারাজ (Premanand Maharaj ji)-এর সঙ্গে। গুরুদেবের আরোগ্য কামনায় প্রার্থনা করেন তিনি। তাঁদের কথোপকথনের একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল। সেই ভিডিয়োয় শোনা যায়, গুরু প্রশ্ন করছেন এলবিশকে “তুমি কি প্রতিদিন রাধা নাম জপ করো?” উত্তরে এলবিশ জানান, নিয়মিত জপ করেন না তিনি। তখনই গুরু বলেন, “আজ তুমি সফল কারণ অতীতে তুমি সৎ কাজ করেছিলে। এখন থেকে প্রতিদিন ১০ হাজার বার রাধার নাম জপ করো।”

এই পরামর্শে অনুপ্রাণিত হয়ে এলবিশ জানান, এখন থেকে নিয়মিত রাধা নাম জপ করবেন তিনি। তাঁর কথায়, “প্রেমানন্দ মহারাজ (Premanand Maharaj ji)-এর একটিমাত্র বাক্য আমার জীবন বদলে দিতে পারে। আমি প্রতিদিন ১০ হাজার বার রাধার নাম নেব।” ভক্তরা এখন একটাই প্রার্থনা করছেন প্রভুর কৃপায় দ্রুত সুস্থ হয়ে উঠুন তাঁদের প্রিয় গুরু প্রেমানন্দ মহারাজ (Premanand Maharaj ji), যাঁর এক ডাকে অসংখ্য মানুষ আজও খুঁজে পান জীবনের দিশা ও ঈশ্বরের অনুগ্রহ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
