নিউজ পোল ব্যুরো: সারাক্ষণ হাতে মোবাইল, চোখ স্ক্রিনে এই ছবি এখন প্রায় সকলের জীবনেই চেনা। অফিস, স্কুল, বাড়ি সব জায়গাতেই দিনের বড় অংশ কেটে যায় ফোন বা ল্যাপটপের সামনে বসে। কিন্তু জানেন কি, মোবাইল ব্যবহারের সময় আপনার বসার ভঙ্গিই হতে পারে মানসিক রোগের (Mental Health) অন্যতম কারণ? মাথা ঝুঁকিয়ে, কুঁজো হয়ে, ঘাড় নামিয়ে বসে থাকার অভ্যাস মস্তিষ্ক ও মনের উপর গভীর প্রভাব ফেলে। মনোবিদদের মতে, এই ভঙ্গিই ধীরে ধীরে উদ্বেগ, অবসাদ, আত্মবিশ্বাসহীনতা ও মানসিক অস্থিরতা বাড়ায়, যা শেষ পর্যন্ত নষ্ট করে দেয় মানসিক স্বাস্থ্যকে (Mental Health)।
আরও পড়ুন:Snacks Recipe: জনপ্রিয় নয়, তবু লুকিয়ে আছে স্বাদের খনি! নানা রাজ্যের অজানা খাবারে রসনার অভিযান
চিকিৎসকদের পর্যবেক্ষণ বলছে, দীর্ঘক্ষণ কুঁজো হয়ে মোবাইল দেখা দেহের শ্বাসপ্রক্রিয়া ও রক্তসঞ্চালনকে ব্যাহত করে। ফুসফুস পুরোপুরি সম্প্রসারিত হতে না পারায় শরীরে অক্সিজেনের ঘাটতি ঘটে। এর প্রভাবে ক্লান্তি, মেজাজ খারাপ, এমনকি অবসাদের লক্ষণও দেখা দেয়। এ ছাড়া শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে মানসিক চাপ বেড়ে যায়। মাত্র কয়েক মিনিট এমন ভঙ্গিতে বসে থাকলেও নাকি মেজাজ ও অনুভূতিতে পরিবর্তন দেখা দিতে পারে, তাহলে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সেই একই ভঙ্গিতে বসে থাকার ক্ষতি ভাবুন একবার!
মনোবিদদের মতে, যখন আমরা মাথা ঝুঁকিয়ে বা কুঁকড়ে বসি, তখন শরীর মস্তিষ্ককে ভুল বার্তা পাঠায়—যে আমরা মানসিকভাবে অস্বস্তিতে আছি। এই প্রতিক্রিয়ার ফলে কর্টিসল হরমোন বেড়ে যায়, যা উদ্বেগ ও চাপের মাত্রা বাড়িয়ে দেয়। এমনকি যাঁদের মধ্যে আগে থেকেই মানসিক রোগের (Mental Health) উপসর্গ আছে, তাঁদের ক্ষেত্রে এই চক্র আরও জটিল হয়ে ওঠে। উল্টোদিকে, যদি ঘাড় সোজা করে, পিঠ টানটান রেখে, আত্মবিশ্বাসী ভঙ্গিতে বসা যায়, তাহলে মস্তিষ্কে ডোপামিন ও সেরোটোনিনের স্রোত বাড়ে—যা উন্নত করে মানসিক স্বাস্থ্যকে (Mental Health)। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, ফোন বা ল্যাপটপ স্ক্রিন যেন চোখের সমান্তরালে থাকে, যাতে মাথা নীচু না হয়। প্রতি ২০–৩০ মিনিট অন্তর অবস্থান পরিবর্তন করে কিছুটা হাঁটা বা স্ট্রেচিং করা দরকার। এই সামান্য অভ্যাসই মানসিক স্বাস্থ্যকে (Mental Health) রক্ষা করতে পারে, কমাতে পারে উদ্বেগ, চাপ ও ক্লান্তি ফেরাতে পারে শরীর ও মনের ভারসাম্য।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
