Rajvir Jawanda :শেষযাত্রায় লাল পাগড়ি মাথায় রাজবীর, চোখের জলে পাঞ্জাবের বিদায়, শেষকৃত্যে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান

পেজ 3

নিউজ পোল ব্যুরো: পাঞ্জাবি সংগীতজগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক রাজবীর জাওয়ান্দা (Punjabi singer Rajvir Jawanda)। মাত্র ৩৫ বছর বয়সে তার অকালপ্রয়াণে শোকের আবহ গোটা পাঞ্জাবজুড়ে। বৃহস্পতিবার পাঞ্জাবের পুনা গ্রামে (Puna Village, Punjab) তার পৈতৃক ভিটেতে সম্পন্ন হয় শেষকৃত্য। চোখের জলে ভূমিপুত্রকে শেষ বিদায় জানাতে হাজির হয়েছিলেন শয়ে শয়ে মানুষ। গায়কের অন্ত্যেষ্টিতে উপস্থিত ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Bhagwant Mann)।

শেষকৃত্যের সবচেয়ে হৃদয়বিদারক মুহূর্ত ছিল যখন আট বছরের ছেলেটি (8-year-old son) নিজের বাবার মুখাগ্নি করে। এই দৃশ্য দেখে ভেঙে পড়েছিলেন প্রত্যক্ষদর্শীরাও। গায়কের শেষযাত্রাতেও মাথায় ছিল তার সাধের লাল পাগড়ি (red turban)। উপস্থিত ছিলেন অ্যামি ভির্ক (Ammy Virk), কুলবিন্দর বিল্লা (Kulwinder Billa), গগন কোকরি (Gagan Kokri), হরভজন মন (Harbhajan Mann)-সহ বহু শিল্পী। অনুষ্ঠানের পর আবেগঘন বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, “পাঞ্জাবি সঙ্গীতজগৎ এক কিংবদন্তিকে হারাল। রাজবীর জাওয়ান্দার সুরেলা কণ্ঠ আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।”

আরও পড়ুন: Diwali 2025 : দীপাবলিতে আলোর খেলা ও ফুলে ঘর সাজানোর রইল সহজ ও সুন্দর উপায়

প্রসঙ্গত, দুর্ঘটনার (road accident) সূত্রপাত সেপ্টেম্বরের শেষ দিকে। সদ্য কেনা BMW মোটরবাইক (BMW bike) নিয়ে শিমলায় (Shimla) রোড ট্রিপে বেরিয়েছিলেন রাজবীর। স্ত্রী বারবার নিষেধ করলেও তিনি যান। ২৭ সেপ্টেম্বর হিমাচলের বদ্দি রোডে (Baddi, Himachal Pradesh) ভয়াবহ দুর্ঘটনার শিকার হন গায়ক। রাস্তায় হঠাৎ একটি গরু (cow) চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন বাইক থেকে। গুরুতর জখম অবস্থায় প্রথমে সোলান ভ্যালি (Solan Valley) ও পরে মোহালির (Mohali) হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শিরদাঁড়ায় আঘাত ও মস্তিষ্কে প্রবল রক্তক্ষরণ (brain hemorrhage) হওয়ায় তাঁকে রাখা হয়েছিল ক্রিটিক্যাল কেয়ারে (critical care)। বারো দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষমেশ না ফেরার দেশে চলে যান রাজবীর।

তার প্রয়াণে শোকস্তব্ধ দিলজিৎ দোসাঞ্ঝ (Diljit Dosanjh)-সহ পুরো পাঞ্জাবি সিনেদুনিয়া (Punjabi film industry)। রাজবীর জাওয়ান্দা জনপ্রিয় হয়েছিলেন তার ‘কঙ্গানি’ (Kangani), ‘চাকভি মন্দির’ (Chakvi Mandir)-এর মতো একাধিক হিট গানের মাধ্যমে। পাশাপাশি ‘Subedar Joginder Singh’ এবং ‘Jind Jaan’ ছবিতে অভিনয় করে পেয়েছিলেন বিপুল প্রশংসা। ছোট দুই সন্তান ও স্ত্রীকে রেখে মাত্র ৩৫ বছর বয়সে তার এভাবে চলে যাওয়া সংগীতপ্রেমীদের কাছে এক অপূরণীয় ক্ষতি (irreparable loss)। তার গান ও হাসিমুখ আজও ভেসে বেড়াচ্ছে ভক্তদের হৃদয়ে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole