Celina Jaitly : স্বামী পিটার হগের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা! বিবাহ বিচ্ছেদের ঘোষণা সেলিনা জেটলির

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি (Celina Jaitly) আবারও শিরোনামে। দীর্ঘদিন অভিনয়জগত ও আলোচনার বাইরে থাকলেও জনপ্রিয়তার আলো যে এখনও তাকে ঘিরে রেখেছে, তা ফের প্রমাণিত। এবার ব্যক্তিগত জীবনের তীব্র ঝড় নিয়ে সামনে এলেন তিনি। স্বামী পিটার হগের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ তুলে সরাসরি আদালতের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী। একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় (Social Media) আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদের কথাও ঘোষণা করেছেন সেলিনা। ২০১১ সালে অস্ট্রেলিয়ান হোটেল শিল্পপতি পিটার হগকে ভালোবেসে বিয়ে করেন সেলিনা জেটলি (Celina Jaitly)। তাদের তিন সন্তান রয়েছে। কিন্তু সুখের সংসারের আড়ালে নাকি চলছিল অন্ধকার বাস্তব। সেলিনার (Celina Jaitly) অভিযোগ—বিগত বেশ কিছু দিন ধরে স্বামীর হাতে বারবার শারীরিক নির্যাতনের শিকার হচ্ছিলেন তিনি। শুধু শারীরিক হিংসাই নয়, মানসিকভাবে তাকে ভেঙে পড়ার মতো পরিস্থিতিও তৈরি করতেন পিটার। অভিনেত্রীর দাবি অনুযায়ী, পিটার অত্যন্ত নিয়ন্ত্রণমূলক এবং আচরণে ‘নিষ্ঠুর’।

আরও পড়ুন : Ayodhya Narendra Modi : প্রধানমন্ত্রী মোদী ও মোহন ভাগবত রামমন্দিরে ধ্বজা উত্তোলনের সময়, আকাশে উড়ছে ‘ধর্মধ্বজ’

অভিযোগ আরও গুরুতর। সেলিনা (Celina Jaitly) জানিয়েছেন, তাদের তিন সন্তান বর্তমানে অস্ট্রেলিয়ায় পিটারের কাছেই রয়েছে এবং ইচ্ছাকৃতভাবে তার সন্তানদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন স্বামী। সন্তানদের সঙ্গে অন্তত মৌখিক যোগাযোগের অনুমতি চাইতে আদালতের কাছে বিশেষ আবেদনও করেছেন অভিনেত্রী। বলিউড সূত্রে খবর, সেলিনার (Celina Jaitly) মামলার ভিত্তিতে ইতিমধ্যেই মুম্বই আদালত পিটার হগের কাছে আইনি নোটিস পাঠিয়েছে। আগামী ১২ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। সেলিনা আরও অভিযোগ করেছেন, তার অভিনয়জীবন ও অর্থনৈতিক স্বাধীনতা সম্পূর্ণভাবে ক্ষুণ্ন করেছেন পিটার। স্বামীকে ‘নার্সিসিস্টিক’ বলে উল্লেখ করে অভিনেত্রী দাবি করেন, পিটার নাকি স্ত্রী বা সন্তানদের প্রতি বিন্দুমাত্র সহানুভূতি দেখান না। ২০১২ সালে সেলিনা যমজ সন্তানের মা হন এবং ২০১৭ সালে আবার যমজ পুত্রের জন্ম দেন। তবে দুর্ভাগ্যক্রমে বিরল হৃদরোগে আক্রান্ত হয়ে একটি সন্তানকে হারান তারা—যে যন্ত্রণা আজও তাকে তাড়া করে বেড়ায়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

সম্প্রতি আরবে আটকে থাকা ভাইয়ের মুক্তির জন্য দিল্লি হাই কোর্টেও (Delhi High Court) আবেদন করেছিলেন তিনি। এবার নিজের জীবনের লড়াইয়ে স্বামীকে আইনের কাঠগড়ায় দাঁড় করালেন সেলিনা। নিজেকে ‘জওয়ান কন্যা’ উল্লেখ করে সেলিনা জানিয়েছেন, জীবনে যত ঝড়ই আসুক, তিনি সহজে হার মানার মানুষ নন।