নিউজ পোল ব্যুরো: দিনভর জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আজ, মঙ্গলবার রাতেই জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অন্তরা মিত্র (Antara Mitra)। গত দুই দিন ধরেই গায়িকার গোপন বিয়ের খবর নিয়ে সোশ্যাল মিডিয়া (Social Media) সরগরম ছিল। তবে আজ সন্ধ্যায় মিলল প্রকৃত খবর—এই রাতেই সাতপাকে বাঁধা পড়বেন অন্তরা (Antara Mitra), হয়ে উঠবেন নবপরিণীতা। সূত্রের খবর, ইস্টার্ন বাইপাস লাগোয়া এক অভিজাত পাঁচতারা হোটেলেই বসেছে অন্তরার (Antara Mitra) বিয়ের আসর। পরিবারের সদস্য ও কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু—এই সীমিত পরিসরেই সম্পন্ন হচ্ছে তার জীবনের বিশেষ দিনটি। সোমবার থেকেই শুরু হয়েছিল বিয়ের নানা আনুষ্ঠানিকতা। কনে ও বরপক্ষের আশীর্বাদ পর্বের পর আয়োজন করা হয়েছিল রকমারি পদে ভরপুর আইবুড়োভাত। সেই অনুষ্ঠানে অন্তরা পরেছিলেন বেগুনি সিল্কের একটি মনোরম শাড়ি। আর বিয়ের মূল পর্বে তাকে দেখা যাবে ঐতিহ্যবাহী লাল টুকটুকে বেনারসিতে—এমনটাই জানিয়েছে পরিবারের ঘনিষ্ঠ সূত্র।
মঙ্গলবার ভোরেই একই হোটেলে সম্পন্ন হয় গায়ে হলুদ। হলুদ, সিঁদুর আর ফুলের সাজে সেজে উঠেছিলেন গায়িকা। বিয়ের সকালে তাকে দেখা গিয়েছে লাল পাড় সাদা শাড়িতে, মাথায় ঐতিহ্যবাহী কনের মুকুট—যা দেখে অনুরাগীদের মনে উচ্ছ্বাসের ঢেউ উঠেছে। বিয়ের প্রস্তুতি ও সাজের খুঁটিনাটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হতে শুরু করেছে। অন্তরা মিত্র (Antara Mitra) বর্তমানে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সা রে গা মা পা’–র বিচারকের দায়িত্ব পালন করছেন। বাংলা গানের জগত ছাড়িয়ে বহু আগে থেকেই বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন তিনি। ফলে তার ব্যক্তিগত জীবনের সুখবরকে ঘিরে ভক্তদের আগ্রহও স্বাভাবিকভাবেই তুঙ্গে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
সবচেয়ে বড় চমক, অন্তরার হবু স্বামী শৌর্য নন কেউই সঙ্গীত বা সিনেদুনিয়ার মানুষ। তিনি আইটি পেশার সঙ্গে যুক্ত এবং কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকেন। মাত্র মাসখানেক আগে এক পরিচয় পর্বেই দু’জনের মধ্যে জমে ওঠে মন দেওয়া-নেওয়া। সেই বন্ধুত্বই অল্পদিনের মধ্যেই রূপ নেয় সম্পর্কে, আর আজ সেই সম্পর্কে যুক্ত হচ্ছে নতুন বাঁধন—বিয়ে। রাতে মালাবদলের পর অগ্নিসাক্ষী রেখে সাতপাকে ঘুরবেন অন্তরা–শৌর্য, শুরু করবেন তাদের নতুন জীবনযাত্রা।
