নিউজ পোল ব্যুরো: স্টার জলসার মহালয়া মানেই বাঙালির আবেগ, ঐতিহ্য আর চমকপ্রদ ‘মহিষাসুরমর্দিনী’। প্রতি বছর এই ভোরবেলা দেবী দুর্গার ভূমিকায় বড় পর্দা ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীদের দেখা যায়। আর এ বছর সেই চমকে নাম জড়িয়েছে কৌশানী মুখোপাধ্যায়ের (Koushani Mukherjee) অর্থাৎ দর্শকের প্রিয় ‘ঝিমলি’র।
আরও পড়ুন:Bigg Boss Bangla: ‘বিগ বস বাংলা’ ফিরছে নতুন চমক নিয়ে, সৌরভের নয়া ইনিংস শুরু টেলিভিশনে?
টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, চলতি বছরের মহালয়ায় স্টার জলসার ‘মহিষাসুরমর্দিনী’ অনুষ্ঠানে দুর্গার ভূমিকায় দেখা যেতে পারে কৌশানীকে (Koushani Mukherjee)। উইন্ডোজ প্রযোজনা (Windows Production) সংস্থার পুজোর ছবিতে তিনি মুখ্য চরিত্রে রয়েছেন। পাশাপাশি, ছোট পর্দাতেও নাকি বড় চমক নিয়ে ফিরতে পারেন তিনি।
তবে এই জল্পনার কোনও সরকারি ঘোষণা এখনও হয়নি। কৌশানীর ঘনিষ্ঠ মহলের দাবি, বিষয়টি নিয়ে আলোচনা চলছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। অন্য দিকে, কৌশানী (Koushani Mukherjee) বর্তমানে জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance)-এর বিচারক হিসেবে ব্যস্ত। ফলে, মহালয়ার জন্য সময় বের করতে পারবেন কি না, তা নিয়েও রয়েছে সংশয়।
স্টার জলসা কর্তৃপক্ষ এই বিষয়ে কোনও মন্তব্য না করলেও চ্যানেলমহলে জোর গুঞ্জন চলছেই। এর আগে কোয়েল মল্লিক (Koyel Mallik), শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) মতো নায়িকারা ‘মহিষাসুরমর্দিনী’ অনুষ্ঠানে দুর্গারূপে দর্শকের মন জয় করেছেন। এ বার যদি কৌশানী এই মঞ্চে আসেন, তা হলে তা নিঃসন্দেহে পুজোর মরশুমে ছোট পর্দার বড় চমক হয়ে উঠবে। দর্শক এখন অপেক্ষায় মহালয়ার প্রভাতে ‘ঝিমলি’র নতুন রূপে আবির্ভাব ঘটবে কি না, সেই নিশ্চিত ঘোষণার।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
