Dharmendra Pradhan: প্রয়াত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র! ৮৯ বছর বয়সে থেমে গেল বলিউডের ‘হি-ম্যান’-এর পথ চলা

breakingnews পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: বলিউডে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে ঘিরে, তবে এবার আর অলৌকিকভাবে বেঁচে ওঠার গল্প ঘটল না। গত ১১ নভেম্বর হঠাৎ ছড়িয়ে পড়েছিল তাঁর মৃত্যুর ভুল খবর, যা পরে মিলিয়ে গিয়ে স্বস্তি ফিরেছিল ভক্তদের হৃদয়ে। কিন্তু সোমবার সকালে সত্যিই ঘটে গেল সেই দুঃসংবাদ চলচ্চিত্রের ইতিহাসে এক বিশাল অধ্যায়ের পরিসমাপ্তি ঘটিয়ে পৃথিবীকে বিদায় জানালেন ধর্মেন্দ্র।

আরও পড়ুন: Pune News : পুণের সাদাশিব পেঠে ১০ লক্ষ টাকা ফিরিয়ে দিয়ে আবারও নজির স্থাপন করলেন অঞ্জু মানে

ভারতীয় সিনেমার সোনালি যুগের অন্যতম স্তম্ভ এই অভিনেতা প্রায় দুই শতাধিক ছবিতে কাজ করে বরাবর দর্শকদের হৃদয় জয় করে আসছিলেন। ‘শোলে’-র জয়-ভিরু জুটির কিংবদন্তি স্মৃতি আরও একবার মনকে ভারী করল তাঁর চলে যাওয়ার খবরে। বহু মাস ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। প্রথম পক্ষের স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গেই কাটছিল তাঁর শেষ দিনগুলো, আর চিকিৎসকদের তত্ত্বাবধানে ধীরে ধীরে সেরে ওঠার আশাও দেখা দিয়েছিল।

কিন্তু হঠাৎ করেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। কয়েক দিন আগে রুটিন চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে স্থানান্তরিত করা হয়। ভেন্টিলেশনে রেখে গঠন করা হয় একটি বিশেষ মেডিক্যাল বোর্ড, যারা প্রতি মুহূর্তে নজর রাখছিলেন তাঁর অবস্থা। তবু শেষ পর্যন্ত ডাক্তারদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যায়। দুপুর গড়াতেই দুঃসংবাদ পৌঁছে যায় পুরো দেশে।

ডিসেম্বরেই ৯০-এ পা দেওয়ার কথা ছিল অভিনেতার। বয়স সত্ত্বেও তিনি এখনও সক্রিয় ছিলেন পর্দায়। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-তে জয়া বচ্চন ও শাবানা আজমির সঙ্গে তাঁর অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছিল নতুন করে। এমনকি সম্প্রতি তাঁর পরবর্তী ছবির প্রথম ঝলকও সামনে এসেছিল, যা নিয়ে ছিল প্রবল আগ্রহ। দুর্ভাগ্যবশত সেই সিনেমা আর দেখা হল না তাঁর জীবদ্দশায়।

সোমবার বিকেলের পর থেকেই হাসপাতালে উত্তেজনা তৈরি হয়। স্ত্রী হেমা মালিনিও ছুটে যান তাঁকে দেখতে। দেশজুড়ে অগণিত ভক্ত ও সহকর্মী প্রার্থনা করছিলেন তাঁর দ্রুত সুস্থতার জন্য। কিন্তু সব আশা ভঙ্গ করে জীবনের পর্দা নামিয়ে দিলেন ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র। তাঁর প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র জগৎ হারাল এক অনন্য নক্ষত্রকে। রেখে গেলেন অগণিত স্মৃতি, অসংখ্য সিনেমা এবং এক মহিমান্বিত উত্তরাধিকার।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole