নিউজ পোল ব্যুরো: কাজ নেই এই অভিযোগ আজ নতুন নয়, কিন্তু সাম্প্রতিক সময়ে তা আরও প্রকট হয়ে উঠেছে বাংলা চলচ্চিত্র (Bengali film Industry)-এর সঙ্গে যুক্ত অভিনেতাদের মধ্যে। সেই প্রেক্ষিতেই ভোটের দামামা বাজতে চলেছে ‘ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরাম’-এ। সংগঠনের ঘোষণা অনুযায়ী, আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচন। দীর্ঘদিন পর এমন এক নির্বাচন হতে চলেছে, যেখানে সমস্ত সদস্যের অবাধ প্রবেশাধিকার থাকছে, আর এই বিষয়টিই বাড়তি গুরুত্ব পাচ্ছে ইন্ডাস্ট্রির অন্দরে। এ বারের নির্বাচনের বিশেষত্ব হল, ন্যূনতম সাত বছরের সদস্যপদ থাকলেই যে কেউ প্রার্থী হতে পারবেন। যদিও সভাপতি ও কার্যসভাপতি পদে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। এই দুই পদে যথাক্রমে বহাল থাকছেন রঞ্জিত মল্লিক ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। জিৎ নির্বাচনে অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনও কোনও স্পষ্ট ইঙ্গিত মেলেনি।
আরও পড়ুন:UPSC: ২০২৬-এর সিভিল সার্ভিসেসের বিজ্ঞপ্তি স্থগিত, পরীক্ষার্থীদের স্বস্তিতে জোর দিল কমিশন
তবে নেতৃত্বে পরিবর্তন হোক বা না হোক, সদস্যদের প্রধান প্রত্যাশা একটাই—কাজের সুযোগ বাড়ানো এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান, যা আজ বাংলা চলচ্চিত্র (Bengali film Industry)-এর অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
এই বাস্তবতা মাথায় রেখেই একগুচ্ছ কর্মসূচির পরিকল্পনা করেছে আর্টিস্ট ফোরাম। অভিনেতাদের অভিযোগ, নিয়মিত কাজ না পাওয়ার ফলে অনেকেই পেশা বদলাতে বাধ্য হচ্ছেন। এই পরিস্থিতি বদলাতে ফোরামের ওয়েবসাইটকে সম্পূর্ণ নতুনভাবে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে চালু হচ্ছে ‘মেম্বার্স কর্নার’, যেখানে নামমাত্র পাঁচশ টাকার বিনিময়ে সদস্যরা নিজেদের জীবনীপঞ্জি ও পোর্টফোলিও তৈরি করতে পারবেন। লক্ষ্য একটাই—পরিচিতি বাড়ানো এবং কাজের সুযোগ তৈরি করা, যা বাংলা চলচ্চিত্র (Bengali film Industry)-এর প্রান্তিক শিল্পীদের কাছে অত্যন্ত জরুরি। পাশাপাশি থাকছে ‘কাস্টিং কর্নার’, যেখানে কাজ খুঁজছেন এমন সদস্যরা বিনামূল্যে নিজেদের তথ্য আপলোড করতে পারবেন।
ফোরাম সূত্রে খবর, ইতিমধ্যেই প্রায় ২২০০ সংস্থা ও ব্যক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে, যাঁরা নিয়মিতভাবে শিল্পীদের কাজ দেন। আরও একটি উল্লেখযোগ্য উদ্যোগ ‘ই-শুটিং ডায়েরি’, যেখানে প্রতিদিনের কাজের বিবরণ সদস্যরাই লিখে জানাতে পারবেন, কোনও আধিকারিক স্বাক্ষরের বাধ্যবাধকতা ছাড়াই। এর ফলে স্বচ্ছতা বাড়বে এবং কাজের হিসাব রাখা সহজ হবে বলে মনে করছেন অনেকেই।
এই সমস্ত পরিষেবাকে আরও সহজলভ্য করতে ‘মেম্বার্স কর্নার’ ও ‘কাস্টিং কর্নার’কে অ্যাপ আকারে চালু করার পরিকল্পনাও রয়েছে। আগামী মাসের মধ্যেই ওয়েবসাইট ও অ্যাপ চালু হয়ে যাবে বলে খবর। ভোটের আগে যদিও নেতৃত্ব এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না, তবু আশা করা হচ্ছে এই উদ্যোগগুলি বাস্তবায়িত হলে বাংলা চলচ্চিত্র (Bengali film Industry)-এ কর্মসংকট কিছুটা হলেও কাটবে এবং শিল্পীদের দীর্ঘদিনের ক্ষোভ প্রশমিত হবে।
সব মিলিয়ে, নির্বাচন ঘিরে শুধু ক্ষমতার সমীকরণ নয়, বরং কাজ ও ভবিষ্যৎ নিয়েই এখন সবচেয়ে বেশি আলোচনা চলছে বাংলা চলচ্চিত্র (Bengali film Industry)-এর
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
