নিউজ পোল ব্যুরো: বৈশাখের একেবারে শুরুতেই রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে (Weather Update)। আবহাওয়া দফতর পূর্বাভাস অনুযায়ী (IMD Update), আজ বুধবার থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে (Weather Update)। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে আজ এবং আগামীকাল ঝোড়ো হাওয়া ও বৃষ্টির দাপট বাড়তে পারে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে, ফলে (Kalbaishakhi) বা কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
দক্ষিণবঙ্গের আবহাওয়ায় একদিকে যেমন ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে (Weather Update), অন্যদিকে তাপমাত্রাও ধীরে ধীরে বাড়ছে। আগামী কয়েক দিনে সর্বোচ্চ তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে গরমের সঙ্গে বাড়বে অস্বস্তিও। কলকাতায় তাপমাত্রা ইতিমধ্যেই ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে, আর পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ৪০ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা পৌঁছতে পারে (Weather Update)। শুষ্ক আবহাওয়ার কারণে গরম আরও বেশি কষ্টদায়ক হয়ে উঠবে। তবে শুক্রবার নাগাদ (Rain Forecast) অনুযায়ী ঝড়-বৃষ্টির ফলে সাময়িক স্বস্তি মিলতে পারে। যদিও এই স্বস্তি খুব বেশি সময় স্থায়ী হবে না, কারণ এরপর আবার শুষ্ক ও গরম আবহাওয়া ফিরে আসার সম্ভাবনা রয়েছে (Weather Update) ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
অন্যদিকে উত্তরবঙ্গেও আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বুধবার থেকেই বৃষ্টির সম্ভাবনা বেশি (Weather Update) । বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় মালদহ এবং দুই দিনাজপুর জেলাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবারের পর থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে এবং তাপমাত্রা সামান্য বাড়বে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চললেও নীচের দিকের জেলাগুলিতে ধীরে ধীরে শুষ্ক আবহাওয়া ফিরে আসবে। সেখানে তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।এই সপ্তাহে রাজ্যে একদিকে ঝড়-বৃষ্টির দাপট, অন্যদিকে বাড়তে থাকা গরম দুইয়ের মিলিত প্রভাবে আবহাওয়া থাকবে অস্থির (West Bengal Weather Update )।
