Thackeray Reunion: রাজনীতি ভুলে রাজ-উদ্ধব একসাথে! হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে মারাঠি লড়াই

দেশ

নিউজ পোল ব্যুরো: দুই দশক পেরিয়ে নতুন ছবি মহারাষ্ট্রের (Maharashtra) রাজনীতিতে! যেখানে উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) ও রাজ ঠাকরে (Raj Thackeray) একসঙ্গে। এক কালে যারা পরিবারের ভিতরেই প্রতিপক্ষ ছিলেন আজ একসাথে (Thackeray Reunion) দাঁড়িয়ে বলছেন,”আমরা বিজেপির (BJP) কাছে হিন্দুত্ব শিখব না, আত্মসম্মানের রাজনীতি শিখব আমরা!” ২০০৫ সালে বাল ঠাকরের ভাইপো রাজ ঠাকরে শিবসেনা ছেড়ে বেরিয়ে গিয়ে গড়েছিলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (MNS)। আর তারপর থেকে ঠাকরে পরিবারের দুই শাখার মধ্যে তৈরি হয়েছিল এক ‘ঠান্ডা যুদ্ধ’ (Cold War)। একসঙ্গে মঞ্চ ভাগ তো দূরের কথা, পারিবারিক অনুষ্ঠানেও একে-অপরকে এড়িয়ে চলতেন তারা।

আরও পড়ুন: Donald Trump: ট্রাম্পের ট্রাম্পকার্ড! পাশ হল ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’

কিন্তু ২০২৫-এ সেই ছবি বদলেছে। শনিবার মুম্বইয়ের (Mumbai) রাজপথে দেখা গেল এক ঐতিহাসিক দৃশ্য। দুই তুতো ভাই উদ্ধব ঠাকরে ও রাজ ঠাকরে (Thackeray Reunion) দীর্ঘ দুই দশকের দূরত্ব পেরিয়ে অবশেষে একই মঞ্চে! শুধু একসঙ্গে উপস্থিতিই নয়, তারা প্রকাশ্যে ঘোষণা করলেন, ভবিষ্যতে মারাঠা স্বার্থে হাতে হাত মিলিয়ে লড়বেন। এই অপ্রত্যাশিত মিলনের মূল চালিকাশক্তি ছিল মহারাষ্ট্র সরকারের বিতর্কিত ‘ত্রিভাষা’ নীতি, যেখানে হিন্দিকে বাধ্যতামূলক করার সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক ছড়ায়। “হিন্দি চাপিয়ে দেওয়া চলবে না” এই বক্তব্যে একসুরে গলা মেলাতে শুরু করেন দুই ঠাকরেই। ত্রিভাষা নীতির বিরুদ্ধে একযোগে অবস্থান নেওয়ার সময় থেকেই দুই ভাইয়ের মধ্যেকার বরফ গলতে শুরু করে।

শনিবার মুম্বইয়ের জনসভায় দুই ভাই একসঙ্গে এসে জানালেন, “মারাঠি অস্মিতা-ই আমাদের আসল পরিচয়। নিজেদের ভুলে গিয়ে মহারাষ্ট্রের (Maharashtra) স্বার্থেই আজ আমরা এক ছাতার (Thackeray Reunion) তলায়।” উদ্ধব কটাক্ষ করে বলেন, “হিন্দুস্তান মেনে নিচ্ছি, হিন্দি নয়। বিজেপি (BJP) গোটা দেশকে এক রঙে রাঙাতে চাইছে। কিন্তু মারাঠা মনোবল এত সহজে মাথা নত করবে না।” রাজ ঠাকরেও সুর মেলান তেমনই হুঙ্কারে, “বালাসাহেব যা পারেননি, বিজেপি সেটাই করিয়ে দিয়েছে। আমাদের এক করে দিয়েছে!”

সাম্প্রতিক সময়ে বৃহন্মুম্বই পুরনিগম নির্বাচনের আগে দুই দলের ভরাডুবি রাজনৈতিক অস্তিত্বের সঙ্কটে ফেলেছে তাদের। এই প্রেক্ষাপটেই রাজ-উদ্ধবের ঐক্য ফের একবার শিবসেনা পরিবারকে আলোচনার কেন্দ্রে নিয়ে এল। যদিও তারা এখনো জোট ঘোষণা করেননি, ইঙ্গিত স্পষ্ট। ভবিষ্যতে একত্র লড়াই হতে চলেছে। হিন্দি চাপিয়ে দেওয়া নয়, এবার মারাঠি মনোভাবেই জবাব দিতে চলেছে ঠাকরে পরিবার।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT