Air India Controversy: আকাশপথে মৃত্যু আর মাটিতে লড়াই! ক্ষতিপূরণে ‘গতি’ নয়, ‘গড়িমসি’!

দেশ

নিউজ পোল ব্যুরো: নিশব্দে আঘাত, উচ্চস্বরে প্রতিবাদ! আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়ার (Air India Controversy) বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে মৃতদের পরিবার। দুর্ঘটনার (Ahmedabad Plane Crash) ভয়াবহতায় এখনও স্তব্ধ গোটা দেশ, তবু সাহায্যের প্রশ্নে যেন এক অদৃশ্য দেওয়াল তুলে রেখেছে সংস্থাটি — এমনটাই অভিযোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর।

আরও পড়ুন: App Cab Fare: নতুন নিয়মে অ্যাপ ক্যাবের যাত্রীদের জন্য বড় ধাক্কা, চালকদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা!

২৬৫ জন যাত্রীর প্রানহানির পর এয়ার ইন্ডিয়া (Air India Controversy) ঘোষণা করেছিল, প্রত্যেক মৃতের পরিবার পিছু ১ কোটি টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। আহতদের চিকিৎসার খরচও বহন করবে সংস্থাটি। যদিও নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক বিমানে এমন দুর্ঘটনায় আর্থিক সহায়তা বাধ্যতামূলক।

অভিযোগ কী?
বহু পরিবার এখনও এই সাহায্য পাননি বলেই অভিযোগ করেছেন। শুধু তাই নয়, ফর্ম পূরণের নামে চাওয়া হচ্ছে এমন কিছু তথ্য যা ‘গোপন’ ও ‘আর্থিকভাবে সংবেদনশীল’। পরিবারগুলির বক্তব্য, এই তথ্য দিয়ে তারা নতুন এক প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা করছেন। এমনকি, ব্রিটেন ও আমেরিকার একাধিক ল’ফার্ম এখন এয়ার ইন্ডিয়ার (Air India Controversy) বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে। শুধু ব্রিটেন থেকেই অন্তত ৪০টি পরিবার আন্তর্জাতিক আদালতের দারস্থ হতে চলেছে বলে খবর।

এয়ার ইন্ডিয়ার পাল্টা দাবি-
তবে এই সমস্ত অভিযোগ খারিজ করেছে এয়ার ইন্ডিয়া। সংস্থার দাবি, এখন পর্যন্ত ৪৭টি পরিবারকে সাহায্যের অর্থ দেওয়া হয়েছে। আরও ৫০টি পরিবারকে সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলছে। সংবেদনশীল কোনও তথ্য দাবি করা হয়নি বলে স্পষ্ট জানিয়েছে সংস্থা। তারা জানিয়েছে, ইমেলের মাধ্যমে আবেদন করার সুবিধাও চালু হয়েছে এবং পরিবারগুলিকে সহজ উপায়ে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টাই চলছে। এয়ার ইন্ডিয়ার (Air India) তরফে আরও জানানো হয়েছে, একটি ৫০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের কাজ চলছে — শুধুমাত্র এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর জন্য।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT