App Cab Fare: নতুন নিয়মে অ্যাপ ক্যাবের যাত্রীদের জন্য বড় ধাক্কা, চালকদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা!

দেশ রাজ্য

নিউজ পোল ব্যুরো: এবার চালকদের পৌষমাস! ক্যাবে চড়লেই গুনতে হবে দ্বিগুণ (App-Cab Fare) দাম!”অ্যাপ ক্যাব (App-Cab Far) মানেই ছিল এক ক্লিকে গন্তব্যে পৌঁছনোর নিশ্চয়তা! না দরকার দামাদামি, না ভিড় ঠেলে বাসে ওঠার কষ্ট। তবে এবার সেই ‘স্মার্ট যাত্রা’ হতে চলেছে একটু বেশি ব্যয়সাপেক্ষ। সম্প্রতি কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রক জারি করেছে ‘মোটর ভেহিকেল অ্যাগ্রিগেটর গাইডলাইনস ২০২৫’, যা একেবারে ওলা-উবের (Ola Uber) যাত্রীদের দৈনন্দিন যাত্রায় নতুন ব্যয়ের হিসাব কষতে বাধ্য করবে।

আরও পড়ুন: British F-35: তিরুঅনন্তপুরমে আটকে এফ-৩৫বি, এয়ারলিফটে দেশে ফিরছে কোটির যুদ্ধবিমান

নতুন নিয়ম অনুযায়ী, ব্যস্ত সময়ে অ্যাপ ক্যাব সংস্থাগুলি (App Cab Fare) এখন থেকে যাত্রাভাড়ায় দ্বিগুণ চার্জ নিতে পারবে। আগে যেখানে দেড়গুণ ছিল সীমা, এবার সেটাই বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। শুধু তাই নয়, অফ-পিক আওয়ারেও ৫০%–এর নিচে ভাড়া নেওয়া যাবে না। অর্থাৎ আপনি যতই সকালে বা রাতে ভিড় এড়িয়ে যাত্রা করুন না কেন, “সস্তায় ক্যাব” ভাবনা অনেকটাই অতীত।

যদি আপনি বা চালক অকারণে রাইড বাতিল (Ride Cancel) করেন, তাহলেও গুনতে হবে জরিমানা (Fine)। দু’পক্ষকেই দিতে হবে সর্বোচ্চ ১০০ টাকা বা ভাড়ার ১০% যেটা কম। এই নিয়ম দেশের সমস্ত রাজ্যে বাধ্যতামূলক করা হচ্ছে এবং আগামী তিন মাসের মধ্যে তা কার্যকর করতে হবে। এছাড়াও, বেস ভাড়ার মধ্যে থাকবে ৩ কিলোমিটার পর্যন্ত “ডেড মাইলেজ” চার্জ, অর্থাৎ চালক যে দূরত্ব যাত্রী তুলতে গাড়ি চালান, তার খরচও ঢুকে পড়বে ভাড়ার অঙ্কে। তবে ৩ কিমির বেশি হলে এই চার্জ আর নেওয়া যাবে না।

বাইক ট্যাক্সি (Bike Taxi) চালু থাকবে কি না?
এ সিদ্ধান্ত নেওয়ার ভার দেওয়া হয়েছে রাজ্য সরকারের হাতে। তারা চাইলে বেসরকারি (প্রাইভেট) রেজিস্টার্ড বাইককেও যাত্রী পরিবহনের অনুমতি দিতে পারে।

চালকদের লাভ কোথায়?
ভাড়ার অন্তত ৮০% চালকদের দিতে হবে, এটাই নিয়ম। যদি গাড়ি সংস্থার মালিকানায় হয়, তাহলে ৬০% চালকের পাওনা।মাসে একাধিকবার নির্দিষ্ট সময় অন্তর চালকদের পাওনা মিটিয়ে দিতে হবে। এই নতুন নিয়মে শহরের অ্যাপ ক্যাব যাত্রা হয়তো আর ততটা সহজ বা সস্তা নাও থাকবে, তবে চালকদের জন্য কিছুটা স্বস্তির খবর বটে!

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT