Bengal BJP: লোকসভার আগে টিকিট নিয়ে উদ্বেগে বঙ্গ বিজেপির ১০ জন বিধায়ক

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: পাঁচ বছরের কাজকর্মের মূল্যায়ন এবং সংশ্লিষ্ট এলাকার সমীক্ষা রিপোর্ট খতিয়ে দেখে আসন্ন West Bengal Assembly Election-এ প্রার্থী তালিকায় বড়সড় বদলের পথে হাঁটতে চলেছে ভারতীয় জনতা পার্টি (Bengali BJP)। দলীয় সূত্রে জানা যাচ্ছে, প্রায় দশজন বর্তমান বিধায়ককে এবার আর টিকিট না দেওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে ভাবনাচিন্তা করছে কেন্দ্রীয় নেতৃত্ব। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি, গোটা প্রক্রিয়াটি কেন্দ্রীয় পর্যবেক্ষকদের তত্ত্বাবধানেই এগোচ্ছে।

আরও পড়ুন: Calcutta High Court: কলকাতা হাইকোর্টের ঠিকানায় পরিবর্তন, ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’তে সিলমোহর দিল আদালত

দলীয় শীর্ষ নেতৃত্বের সামনে বড় চ্যালেঞ্জ হল—যে সব আসনে বিজেপি (Bengal BJP) বর্তমানে জয়ী, সেখানে বিদায়ী বিধায়কের পরিবর্তে নতুন প্রার্থী দিলে তিনি যেন নিশ্চিতভাবে জয় ছিনিয়ে আনতে পারেন। সেই কারণেই কোন কোন বিধায়ক টিকিট পাচ্ছেন না, তা আপাতত প্রকাশ্যে আনতে চাইছে না দল। আগেভাগে নাম প্রকাশ হলে অভ্যন্তরীণ কোন্দল এবং অসন্তোষ মাথাচাড়া দিতে পারে বলেই আশঙ্কা।

দলীয় সূত্রের খবর অনুযায়ী, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার এবং দার্জিলিং জেলার তিন বিধায়কের টিকিট বাতিল হওয়ার সম্ভাবনা প্রবল। পাশাপাশি নদিয়া জেলায় দু’জন বিধায়ক টিকিট নাও পেতে পারেন। পশ্চিম মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া ও পুরুলিয়া—এই চার জেলার মিলিয়ে আরও পাঁচজন বিধায়কের ভবিষ্যৎ অনিশ্চিত। সব মিলিয়ে বর্তমানে বিজেপির (Bengali BJP) ৬৫ জন বিধায়কের মধ্যে প্রায় ৫৫ জনের টিকিট মোটামুটি নিশ্চিত হলেও বাকি ১০ জনের ক্ষেত্রে দোলাচল থেকেই যাচ্ছে।

প্রার্থী বাছাই প্রক্রিয়ায় এবার বাড়তি সতর্কতা নিচ্ছে দল। জেলা স্তর থেকে একাধিক নাম পাঠানো হচ্ছে, আবার প্রার্থী হতে ইচ্ছুকদের কাছ থেকে সরাসরি কেন্দ্রীয় নেতৃত্বের ই-মেলের মাধ্যমেও আবেদন নেওয়া হচ্ছে। ২০২১ সালের নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে যে ভুল ও বিতর্ক হয়েছিল, তার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে বিষয়ে এবার রাজ্য নেতৃত্বের থেকেও কেন্দ্রীয় নেতৃত্ব বেশি সতর্ক। ব্যক্তিগত যোগাযোগ বা সুপারিশের জোরে যাতে কেউ টিকিট না পান, তা নিশ্চিত করতেই প্রতিটি নাম নিচু স্তরে যাচাই করে দেখা হচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole