নিউজ পোল ব্যুরো: দুর্গোৎসবের (Durga Puja 2025) আনন্দে যখন মাতোয়ারা গোটা বাংলা, ঠিক তখনই একের পর এক নদীতে হঠাৎ জলবৃদ্ধি। জলমগ্ন বহু গ্রাম, বিপর্যস্ত হাজার হাজার মানুষ। উৎসবের আবহেই রাজ্যে ফের দেখা দিয়েছে জলপ্লাবনের করুণ চিত্র। এই পরিস্থিতির জন্য সরাসরি দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC)-কে দায়ী করে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
আরও পড়ুন: Accident: দুর্গা বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা, দেশজুড়ে মৃত অন্তত ১৬
সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “বিজয়া দশমী মানেই শান্তি, আনন্দ ও নতুন আশার সূচনা। অথচ ডিভিসির মতো একটি কেন্দ্রীয় সংস্থা রাজ্যকে বিনা নোটিশে ৬৫ হাজার কিউসেক জল ছেড়ে দেয়। এটা কোনও প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা পরিকল্পিত বিপর্যয়। বাংলার উৎসবকে টার্গেট করেই এই সিদ্ধান্ত।”
ডিভিসির (DVC) এই আচরণকে ‘লজ্জাজনক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে কড়া ভাষায় আক্রমণ করে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আরও বলেন, “আমি বাংলাকে বিসর্জন দিতে দেব না। বাংলাবিরোধী ষড়যন্ত্র যতই হোক, আমরা প্রতিরোধ করব। অপশক্তির বিরুদ্ধে সত্যের জয় হবেই।”
উল্লেখ্য, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই প্রাকৃতিক পরিস্থিতির মাঝেই মাইথন ও পাঞ্চেত থেকে ডিভিসির ছাড়া ৬৫ হাজার কিউসেক জল দামোদর দিয়ে নেমে আসছে, যা রাজ্যের জন্য ভয়াবহ আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
এই জলছাড় প্রশাসনের মাথাব্যথা বাড়িয়েছে, আবার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও প্রশ্নের মুখে কেন্দ্রীয় সংস্থার ভূমিকা। বাংলার উন্নয়ন ও স্থিতিশীলতা নিয়ে যখন রাজ্য সরকার একাধিক উদ্যোগ নিচ্ছে, ঠিক তখনই এমন সিদ্ধান্ত কতটা উদ্দেশ্যপ্রণোদিত, তা নিয়ে জোর প্রশ্ন তুলছে তৃণমূল।
