নিউজ পোল ব্যুরো: দুর্গা বিসর্জনের আনন্দঘন মুহূর্তগুলো পরিণত হল শোকাবহ ঘটনায়। মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ মিলিয়ে বিসর্জনের সময় জলে তলিয়ে প্রাণ হারালেন (Accident) অন্তত ১৬ জন। মধ্যপ্রদেশের (Madhyapradesh) উজ্জয়িনীর নোগোরিয়া এলাকায় দুর্গা প্রতিমা বিসর্জনের সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। একটি ট্র্যাক্টরে প্রতিমা নিরঞ্জনের সময় চম্বল নদীর পাড়ে নিয়ে যাওয়া হচ্ছিল। হঠাৎ ১২ বছর বয়সী এক কিশোর ভুল করে ট্র্যাক্টর চালিয়ে (Accident) দেয় নদীর দিকে। রেলিং ভেঙে জলস্রোতে পড়ে যায় গাড়িটি। তলিয়ে যান অনেকেই। স্থানীয়দের দ্রুত তৎপরতায় ১১ জনকে উদ্ধার করা গেলেও, পরে হাসপাতালে মৃত্যু (Accident) হয় দু’জনের। এখনও নিখোঁজ রয়েছেন একজন।
আরও পড়ুন: China: ফের চালু ভারত-চিনের মধ্যে সরাসরি উড়ান পরিষেবা, নতুন দ্বিপাক্ষিক অধ্যায়ের সূচনা
একই দিনে মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার আরদলা ও জামলি গ্রামে আরেকটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বিসর্জনের জন্য বের হওয়া ট্র্যাক্টরটি একটি পুকুরে উল্টে যায়। প্রাণ হারান ১১ জন, যাদের মধ্যে আটজনই নাবালিকা। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব (Mohan Yadav) এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন।
উত্তরপ্রদেশের (Uttarpradesh) আগ্রাতেও দুর্গা বিসর্জন পরিণত হয় মৃত্যুযাত্রায়। প্রতিমা নিরঞ্জনের জন্য নদীতে নামা ৯ জনের মধ্যে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও পাঁচজন। কেবল একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নদীর গভীরতা ও প্রবল স্রোত এই বিপর্যয়ের মূল কারণ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
