Sonam Wangchuk : গ্রেফতারী নয়, আলোচনাই হতে পারে সমাধানের পথ।

সম্পাদকীয়

সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)লাদাখের একজন বিশিষ্ট পরিবেশকর্মী ও শিক্ষাবিদ, যিনি লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়া এবং সংবিধানের ষষ্ঠ তফসিল অন্তর্ভুক্তির দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছেন। এই আন্দোলন মূলত স্থানীয় অধিকার রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং লাদাখবাসীর সামাজিক-রাজনৈতিক স্বার্থ রক্ষার লক্ষ্যে পরিচালিত। তিনি (Sonam Wangchuk) আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত এবং লাদাখ আন্দোলনের মুখ্য প্রধান মুখ হিসেবে পরিচিত। তবে গত সেপ্টেম্বরে লাদাখে তাঁর নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন ক্রমশ উত্তেজিত ও হিংস্র রূপ নেয়। পুলিশের গুলিতে চারজন নিহত ও শতাধিক আহত হয়। এরপরই সোনমকে জাতীয় নিরাপত্তা আইনে (এনএসএ) গ্রেপ্তার করা হয় এবং তাঁকে যোধপুরের একটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত করা হয়।

https://thenewspole.com/2025/10/02/international-non-violence-day-observed-on-vijaya-dashami/
এই গ্রেপ্তারের পেছনে সরকারী অভিযোগ ছিল সোনমের (Sonam Wangchuk)আন্দোলনের মাধ্যমে হিংসা উত্তেজনা ছড়ানো এবং রাজনৈতিক কার্যকলাপে বিদেশি তহবিল গ্রহণের অভিযোগ। তবে সোনমের পরিবার ও সমর্থকরা এটিকে মত প্রকাশের স্বাধীনতার দমন এবং অবৈধ গ্রেপ্তার হিসেবে দেখছেন। ইতিমধ্যে স্ত্রী গীতাঞ্জলি আংমো সুপ্রিম কোর্টে মুক্তির জন্য আবেদন করেছেন। রাষ্ট্রপতির কাছেও জানিয়েছেন আর্জি। সরকারের পদক্ষেপের বিরুদ্ধে লাদাখ সহ ভারতের বিভিন্ন প্রান্তে প্রতিবাদের ঝড় উঠেছে। এই ঘটনা তীব্র বিতর্কের মধ্যে রয়েছে। কেডিএসহ বিভিন্ন রাজনৈতিক দল সোনমের মুক্তি ও বিচারবিভাগীয় তদন্ত দাবি করেছে। একদিকে আন্দোলনকারীরা বলছেন, সোনম শান্তিপূর্ণভাবে অধিকার আদায়ের দাবি জানিয়েছেন। কিন্তু সরকার তাকে চেপে ধরার চেষ্টা করছে। সোনম ওয়াংচুক (Sonam Wangchuk) একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশকর্মী ও লাদাখ আন্দোলনের প্রধান মুখ। তাঁর নেতৃত্বে স্থানীয় অধিকার ও পরিবেশ সুরক্ষার দাবিতে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন চলছে। সরকারের পক্ষ থেকে জাতীয় নিরাপত্তা আইনের আওতায় সোনমকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ উঠেছে, তিনি হিংসাত্মক প্রতিবাদে উসকানি দিয়েছেন এবং আইন ভাঙার সঙ্গে বিদেশি তহবিল গ্রহণের অভিযোগও করা হয়েছে। এই দাবি অস্বীকার করেছে সোনমের পরিবার ও সমর্থকরা। উলটে এই গ্রেফতারকে অবৈধ ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত হিসাবে দেখছেন। বিভিন্ন রাজনৈতিক দল ও লাদাখের সংগঠনগুলি সোনমের মুক্তি এবং নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্ত দাবি করেছে। লাদাখের ষষ্ঠ তফসিলের দাবির পেছনে দীর্ঘ বছরের লক্ষ্য ও লড়াই রয়েছে। সোনমের গ্রেপ্তার ও আন্দোলনের হিংসায় রূপ নেওয়া লাদাখের রাজনৈতিক জলবায়ুকে আরও উত্তেজিত করেছে। 
সোনম ওয়াংচুকের গ্রেপ্তার এবং তাঁর বিরুদ্ধে অভিযোগ ভারতের মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক আদর্শের বিপরীত। সরকার ও আন্দোলনকারীদের মধ্যে এই দীর্ঘ উত্তেজনা আরও হিংসাত্মক হওয়ার আগেই আলোচনার মাধ্যমে আসা দরকার সার্বিক শান্তির লক্ষ্যে। এবং সেটাই গণতন্ত্রের সুদূরপ্রসারী লক্ষ্য হওয়া কর্তব্য। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ ও গঠনমূলক সমাধানই লাদাখের স্থায়ী স্থিতিশীলতার একমাত্র পথ ।