নিউজ পোল ব্যুরো: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পুনরায় শুরু হতে চলেছে ভারত ও চিনের (India-China) মধ্যে সরাসরি বিমান (China) পরিষেবা। দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক সম্পর্কের পরিসরে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। কোভিড-১৯ (COVID-19) অতিমারী ও গালওয়ান উপত্যকায় সামরিক সংঘাতের জেরে বন্ধ হয়ে গিয়েছিল এই সরাসরি বিমান চলাচল। তবে দীর্ঘ আলোচনার পরে এবার দুই দেশ ফের একসঙ্গে উড়তে চলেছে আকাশপথে।
আরও পড়ুন: Narendra Modi: ঐতিহ্যের শতবর্ষে স্মারকের ছোঁয়া, আরএসএস-এর জন্য মোদীর ‘মুদ্রা’ সম্মান
বিদেশ মন্ত্রক সূত্রে খবর, ভারতের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং চিনের (China) সংশ্লিষ্ট বিভাগ সাম্প্রতিক বৈঠকে একমত হয়েছে, আগামী কিছুদিনের মধ্যেই ফের চালু করা হবে সরাসরি বিমান পরিষেবা। কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে যেমন সহজ করবে, তেমনই বাণিজ্য, পর্যটন ও সাংস্কৃতিক সম্পর্কের ক্ষেত্রেও এনে দেবে নতুন গতি।
২০২০ সালে অতিমারীর ভয়াবহ পরিস্থিতি, তার সঙ্গে গালওয়ান সংঘর্ষ—দুটোই একযোগে ধাক্কা মারে ভারত-চিন (India-China) দ্বিপাক্ষিক সম্পর্কে। কৈলাস-মানস সরোবর যাত্রা, পর্যটন ভিসা এবং বিমান চলাচল বন্ধ হয়ে পড়ে। এরপর দীর্ঘদিন ধরে সামরিক ও কূটনৈতিক স্তরে একাধিক আলোচনার মাধ্যমে বরফ গলে। চলতি বছর ফের চালু হয়েছে কৈলাস-মানস যাত্রা। ভারত জানিয়েছে, চিনা (China) পর্যটকদের জন্য ট্যুরিস্ট ভিসাও দেওয়া হবে। এবার সেই ধারাবাহিকতায় দুই দেশের আকাশপথও খুলছে।
বিশ্ব যখন একাধিক ভূরাজনৈতিক উত্তেজনায় বিদ্ধ, তখন এই পদক্ষেপ শুধুই কৌশলগত নয়, শান্তিপূর্ণ সহাবস্থানেরও বার্তা বহন করছে। বাণিজ্যিক দিক থেকেও চিন আগ্রহী ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চাপানউতোরের প্রেক্ষাপটে নয়াদিল্লির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানো যে বেজিংয়ের লক্ষ্য, তা স্পষ্ট।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
