নিউজ পোল ব্যুরো: প্রকাশ পেল নতুন স্মারক ডাকটিকিট এবং স্মারক মুদ্রা। এটি নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর শতবর্ষ উদযাপন উপলক্ষে এক ঐতিহাসিক পদক্ষেপ। ভারতীয় সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে আরএসএসের শতবর্ষপূর্তি শুধু একটি সংগঠনের ইতিহাস নয়, এক শতাব্দীজুড়ে দেশসেবার নিরলস প্রতিজ্ঞারই নিদর্শন। আর সেই গৌরবগাথাকেই স্মরণীয় করে রাখতে দিল্লিতে বিশেষ এক অনুষ্ঠানে এই স্মারক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা (Rekha Gupta) ও সংঘের শীর্ষ নেতৃবৃন্দ। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, “আরএসএস (RSS)-এর শতবর্ষ মানেই ত্যাগ, নিষ্ঠা, শৃঙ্খলা, এবং নিঃস্বার্থ সেবার এক অবিচল পথচলার ইতিহাস। ১৯৬৩ সালে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সংঘের স্বেচ্ছাসেবকদের গর্বিত পদচারণা সেই দেশপ্রেমেরই এক উজ্জ্বল নিদর্শন।”
প্রধানমন্ত্রী (Narendra Modi) আরও জানান, এই স্মারক মুদ্রা ও ডাকটিকিটে ফুটে উঠেছে ভারতের প্রাচীন ঐতিহ্য এবং আধুনিক মূল্যবোধের এক যুগলবন্দী। বিশেষভাবে উল্লেখযোগ্য, এই প্রথমবার ভারতীয় মুদ্রায় স্থান পেল ‘ভারত মাতা’-র প্রতিচ্ছবি। ১০০ টাকার এই বিশেষ মুদ্রার একদিকে রয়েছে জাতীয় প্রতীক, অন্যদিকে সিংহের মূর্তি ও ভারত মাতার ছবি। খোদাই করা রয়েছে সংঘের মূল মন্ত্রও। মোদী বলেন, “বিজয়া দশমীর প্রাক্কালে এই স্মারক প্রকাশ নিছক কাকতালীয় নয়। ১০০ বছর আগে ঠিক এই দিনেই সংঘের জন্ম হয়েছিল শুভ ও অশুভের চিরন্তন দ্বন্দ্বে সত্য, ধর্ম ও আলোর বিজয়ের প্রতীক হিসেবে।” তিনি এটিকে হাজার বছরের সাংস্কৃতিক পুনর্জাগরণের অংশ বলেই ব্যাখ্যা করেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
