Editorial: SIR – র হাত ধরে বিজেপি কি পারবে সরকার বদলাতে

সম্পাদকীয়

নিউজ পোল বাংলাঃ সিবিআই ফেল, ই ডি ফেল। এবার বাংলাকে টাইট করতে কাজ শুরু করল SIR। কাজ শুরু করতেই মন্ত্রের মতো চমকপ্রদ ফল আসতে শুরু করেছে। ভুরি ভুরি বাংলাদেশি ভোটারের সাথে পাকিস্তানী নাগরিকেরও দেখা পাওয়া গেছে।
অপারেশন সিঁদুরের পরে কেন্দ্র পাকিস্তানের সাথে সমস্ত আসা যাওয়ার ভিসা বন্ধ করে দিয়েছে। এবার কী হবে?

[আরও পড়ুন]  http://হাসিতেই লুকনো সাফল্যের চাবিকাঠি

CBI ফেল, ED ফেল — এখন নামছে SIR। নামের মধ্যেই গাম্ভীর্য, কাজে দেখা যাচ্ছে অদ্ভুত গতি। কারও হাতে ফাইল, কারও হাতে ড্রোন, আর কারও কাঁধে আইন। বাংলার ভোটার তালিকা যেন হঠাৎ জাদুর ছোঁয়ায় খুলে গেল বহু নিমন্ত্রণকারীর ইতিহাস — কেউ এসেছেন পদ্মা পেরিয়ে, কেউ আবার সিন্ধু। চমকের পর চমক, ধরা পড়ছে পরিচয়পত্রে দ্বৈত বাস্তব — নাম এক, দেশ দুই। অপারেশন সিঁদুরের আভা এখনও জ্বলজ্বলে । সীমান্তপারের রাস্তা কার্যত বন্ধ, বিমানের টিকিট কেটে কেউ আর সহজে এ পার থেকে ও পারে যেতে পারছেন না। কেন্দ্র ঘোষণা করেছে “নিরাপত্তাই প্রথম”, আর এই নিরাপত্তার নামেই চলছে ‘পরিচয় পরিশোধন’অভিযান। প্রসঙ্গত, NRC ভারতের অনেক রাজ্য মেনে নিলেও বাংলা মেনে নেয়নি। কেন্দ্রীয় দমন পীড়ন মূলক যে কোন ব্যবস্থা গ্রহণের চেষ্টা অন্য রাজ্যের মত বাংলা মেনে নেয়নি। ফলে সব সময়ই কেন্দ্রকে বাড়তি চাপের মুখে পড়তে হয়েছে। এমনকি সার মাঠে নেমে কাজ করতে গিয়েও পদে পদে বাধার মুখে পড়তে হয়েছে।

আর আবারও সেই প্রশ্ন উঠছে — এবার কী হবে? বাংলার রাজনীতি এই নতুন ঝড়ে আবারও ঘূর্ণির মুখে। প্রশাসনিক স্তরে শুরু হয়েছে খোঁজখবরের হাওয়া। কেউ বলছেন নির্বাচনের আগে আরও বড় প্রকাশ হতে পারে, কেউ বলছেন ‘SIR’ মানে সুশাসনের নতুন অধ্যায়। কিন্তু মানুষের ভেতরে মিশ্র অনুভব — নিরাপত্তার নামে কতটা ব্যক্তিজীবন উল্টে দেওয়া সম্ভব? জনগণ এখন তাকিয়ে আছে, এই অভিযান সত্যিই “পরিষ্কার” করবে কি না, নাকি আবারও রাজনৈতিক দড়ি টানাটানির হাতিয়ার হবে। কারণ বাংলার ইতিহাস বলছে, এখানে প্রতিটি অভিযান শেষ পর্যন্ত হয়ে ওঠে ভোটের আগুনে ঘি। মোটের উপর , SIR-এর সফলতা নির্ভর করছে—সার আইন দেখছেন, না রাজনীতি?