SIR নিয়ে প্রতিবাদে INDIA জোটের সভা, ৩৫০০ নিরাপত্তাকর্মী মোতায়েন! কী কী শর্ত দিল দিল্লি পুলিশ?

দেশ রাজনীতি

নিউজপোল ব্যুরো:   SIR প্রক্রিয়ায় কথিত অনিয়মের অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। এই প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের কাছে জবাবদিহি দাবি করতেই দিল্লির রামলীলা ময়দানে INDIA জোটের সভার আয়োজন হয়েছে।এই সভার শর্তসাপেক্ষে নো অবজেকশন সার্টিফিকেট (NOC) দিল দিল্লি পুলিশ। ‘চলো দিল্লি রামলীলা মার্চ’ নামে এই সভা চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে একাধিক শর্ত আরোপ করেছে পুলিশ।পুলিশের সমস্ত নির্দেশ মেনে চলতে হবে আয়োজকদের। সভায় প্রায় ৩৫০০ নিরাপত্তাকর্মী মোতায়েনের পরিকল্পনা রয়েছে। গোটা এলাকা পরিদর্শনের জন্য ২০০-র বেশি সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা আছে। ভিড় এড়াতে গোটা এলাকাকে ১৪টি জোনে ভাগ করা হয়েছে। নজরদারির জন্য কন্ট্রোল রুমের ও ব্যবস্থা করা হয়েছে।

পুলিশের নির্দেশ অনুযায়ী, বিকেল ৫টার মধ্যে সভা শেষ করতে হবে। মিছিল নিয়ে রামলীলা ময়দানের বাইরে যাওয়া যাবে না। এমন কোনো বক্তব্য করা যাবে না যা শান্তি এবং জনশৃঙ্খলা কে বিঘ্নিত করে।এছাড়াও মহিলা ও পুরুষ উভয়ের জন্য আলাদা আলাদা শৌচাগারে্য ব্যবস্থা করতে হবে । ভিড়ে সাহায্যের জন্য সেচ্ছাসেবক মোতায়েন করতে হবে।

সভায় যে সমস্ত পুলিশ কর্মী থাকবে তাদের সাথে সামঞ্জস্য রেখে কিছু করতে হবে।অনুমতির সমস্ত শর্ত মানতে হবে ।অমান্য করলে NOC বাতিল করা হবে।