নিউজ পোল ব্যুরো: ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা (Plane Crash)। ভারত-বাংলাদেশের পর এবার রাশিয়া। সাইবেরিয়ার আঙ্গারা নামক একটি বিমান সংস্থা পরিচালিত বিমানটি টিন্ডায় পৌঁছানোর সময় র্যাডার স্ক্রিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সংবাদ মাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার পূর্ব আমুর অঞ্চলে ছয়জন ক্রুসহ ৫০ জন আরোহী নিয়ে রুশ যাত্রীবাহী বিমান ভেঙে পড়ে। বিমানে থাকা সকল যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
রুশ সংবাদ সংস্থা তাস সূত্রে খবর, রাশিয়ার পূর্ব প্রান্তের চিন সীমান্তবর্তী অঞ্চল আমুর প্রদেশের টিন্ডা শহরে যাচ্ছিল সাইবেরিয়ার আঙ্গারা এয়ারলাইন্সের মালিকানাধীন বিমানটি। প্রথমে র্যাডার স্ক্রিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটি। তখন থেকেই বাড়ছিল উদ্বেগ। আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ বলেছেন, প্রাথমিক তথ্য অনুসারে, পাঁচ শিশু এবং ছয়জন ক্রু সদস্য সহ ৪৩ জন যাত্রী ছিলেন।
বিস্তারিত আসছে…
