নিউজ পোল ব্যুরো: সম্ভবত আগামী মাসেই পাড়ি দিতে পারেন আমেরিকার উদ্দেশ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এমনটাই দাবি করছে সাম্প্রতিক এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। যদিও সফরের সময়সূচি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, কিন্তু জোর প্রস্তুতি চলছে বলেই ইঙ্গিত মিলছে।
আরও পড়ুন: Michael Rubin: মার্কিন মাটিতে যুদ্ধের হুমকি! আসিম মুনিরকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা চান রুবিন
নিউইয়র্কে (Newyork) অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA 80) অধিবেশনে যোগ দিতে মোদীর (Narendra Modi) সফরের মূল উদ্দেশ্য হলেও, কূটনৈতিক মহলে ফিসফাস চলছে তার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) বৈঠক নিয়েও। জানা গিয়েছে, এই আনঅফিশিয়াল বৈঠকে উঠে আসতে পারে দুই দেশের মধ্যে বাণিজ্যিক জটিলতা, শুল্ক আরোপ ও ভূরাজনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে শেষবার মোদী-ট্রাম্প মুখোমুখি হয়েছিলেন। তারপর থেকে আন্তর্জাতিক ক্ষেত্রে বেশ কিছু টানাপোড়েন দেখা দিয়েছে। গত মাসেই মার্কিন প্রশাসন ভারতের উপর ২৫% থেকে ৫০% পর্যন্ত শুল্ক আরোপ করে, বিশেষ করে রাশিয়ার সঙ্গে ভারতের তেল আমদানি চুক্তি ঘিরে।
অন্যদিকে, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির (Asim Munir) পরপর দু’বার আমেরিকা সফর করেছেন এবং আমেরিকা-পাকিস্তান যৌথ বিবৃতি দিয়ে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে ইসলামাবাদের ভূমিকাকে প্রশংসা করেছে ওয়াশিংটন (Washington)। ফলে প্রশ্ন উঠছে, ভারত-মার্কিন সম্পর্ক কি এখনও আগের মতোই শক্তপোক্ত? এই নিয়ে প্রশ্নের উত্তরে মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস স্পষ্ট করে বলেন, “ভারত ও পাকিস্তান (India-Pakistan) উভয় দেশের সঙ্গেই আমাদের সম্পর্ক ভালো ও অপরিবর্তিত রয়েছে।”
অন্যদিকে, মোদী (Narendra Modi) সেপ্টেম্বরের শেষেই চিনে এসসিও বৈঠকে যোগ দিতে চলেছেন, যেখানে তাকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। একদিকে চিন, অন্যদিকে আমেরিকা (America) সফর— মোদীর এই কূটনৈতিক ব্যস্ততা বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে ভারতের অবস্থান কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তা ফের একবার সামনে আনছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
