নিউজ পোল ব্যুরো: শুল্ক নিয়ে ভারতের সঙ্গে আমেরিকার চলছে ঠাণ্ডা লড়াই। ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে তেল আমদানি করার শাস্তি নাকি দেওয়া হচ্ছে ভারতকে। এমটাই দাবি করেন ট্রাম্প। ভারতকে নিশানা করায় ছেদ পড়েছে ট্রাম্প-মোদীর বন্ধুত্বে। শুল্ক নিয়ে কোন দিকে মোড় নেবে ভারত আমেরিকার সম্পর্ক এই চর্চার মধ্যেই বড় খবর। আগামী মাসের সাক্ষাৎ হতে চলেছে নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের (PM Modi-Donald Trump Meet)। তাঁদের মধ্যে কি হবে আলোচনা বা বৈঠক এই নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে চড়ছে পারদ।
সূত্রের খবর, আগামী মাসে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রী মোদীর মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সম্ভাবনা রয়েছে। সূত্রের আরও খবর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদীর দ্বিপাক্ষিক আলোচনার সম্ভাবনা রয়েছে। ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করার কারণে এই সম্ভাব্য বৈঠকটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। ষষ্ঠ দফা বাণিজ্য আলোচনার জন্য একটি মার্কিন প্রতিনিধিদল সম্ভবত ২৫ আগস্ট ভারত সফর করবে বলে আশা করা হচ্ছে। ভারত পাঁচ দফা আলোচনা শেষ করেছে এবং আলোচনার জন্য প্রস্তুত রয়েছে।
সূত্র জানিয়েছে, ট্রাম্প ছাড়াও, প্রধানমন্ত্রী মোদী সম্ভবত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সহ বিদেশী নেতাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। সেপ্টেম্বরে নিউ ইয়র্ক সিটিতে জাতিসংঘের সাধারণ পরিষদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ২৩ সেপ্টেম্বর থেকে বিশ্ব নেতারা আসতে শুরু করবেন। যদি এই বৈঠক বাস্তবায়িত হয়, তাহলে এই বছরের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী মোদী হোয়াইট হাউস সফরের পর সাত মাসের মধ্যে এটিই হবে দুই নেতার দ্বিতীয় বৈঠক।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
সূত্র জানিয়েছে যে ট্রাম্পও মোদীর (PM Modi-Donald Trump Meet) সঙ্গে দেখা করতে আগ্রহী। প্রসঙ্গত, জুন মাসে প্রধানমন্ত্রী যখন জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে কানাডায় ছিলেন, তখন ট্রাম্প মোদীকে ওয়াশিংটনে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। জদিও সেই সময়ে মোদী আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিলেন, কারণ তিনি আশঙ্কা করেছিলেন যে ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিরের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করতে চাইবেন কারন মুনির সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন। সূত্র জানিয়েছে যে যদি বৈঠকটি ঠিকঠাক হয়, তাহলে প্রধানমন্ত্রী মোদী অক্টোবরে নির্ধারিত কোয়াড শীর্ষ সম্মেলনে ট্রাম্পকে ভারতে আসার জন্য ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানাবেন।
