North Bengal Flood : উত্তরবঙ্গে ভয়াবহ পরিস্থিতি, লাগাতার বৃষ্টিতে ভাঙল দুধিয়া ও বিজনবাড়ি সেতু!

দেশ

নিউজ পোল ব্যুরো: উত্তরবঙ্গ এবং সিকিমে তীব্র প্রাকৃতিক বিপর্যয়(North Bengal Flood)। পাহাড়ি এলাকায় তিন দিনের টানা বর্ষণের পর শনিবার রাত থেকে একের পর এক ধসের ঘটনা ঘটেছে। দার্জিলিং(Darjeeling), কালিম্পং(Kalimpong), আলিপুরদুয়ার, মিরিকসহ(Mirik)প্রায় সব পাহাড়ি জেলা বিপর্যস্ত। বৃষ্টির জলে মাটি আলগা হয়ে যাওয়ায় পাহাড়ি ঢাল থেকে ধস নামে, এতে সড়ক, ব্রিজ এবং বসতি প্রভাবিত হয়েছে।

আরও পড়ুন:Sandhya Shantaram RIP : বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা শান্তারাম প্রয়াত, চলচ্চিত্র জগতে শোকের ছায়া

প্রাথমিক তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা ১৪–এ পৌঁছেছে। সর্বাধিক মৃত্যু হয়েছে মিরিকে, যেখানে চারজনের মৃত্যু নিশ্চিত হয়েছে। এছাড়া নাগরাকাটা এবং সুখিয়াতেও প্রাণহানি ঘটেছে। তবে ধসের প্রকৃত মাত্রা এখনো জানা সম্ভব হয়নি, এবং মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বিপর্যয়জনিত কারণে ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ রয়েছে। ধসের ফলে শিলিগুড়ি(Siliguri )-দার্জিলিং(Darjeeling)রোহিনী রোডও আপাতত বন্ধ। উত্তর সিকিমের লাচুংয়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় বহু পর্যটক আটকা পড়েছেন। এছাড়া ধসে সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় শিলিগুড়ি(Siliguri ) থেকে ঋষিখোলা এবং পেডংয়ের সঙ্গে যোগাযোগও বন্ধ রয়েছে।

প্রকৃতি আরও বিপদসঙ্কেত দেখাচ্ছে। তিস্তা নদীসহ অন্যান্য নদীর জলস্রোত বিপদসীমার উপর দিয়ে বইছে। দার্জিলিঙের দুধিয়া ব্রিজের পিলারে ফাটল দেখা দিয়েছে, ঝুঁকি রয়েছে পুরো ব্রিজের জন্য। ভুটানের প্রশাসন ইতিমধ্যেই সতর্ক করেছে, যাতে ডুয়ার্স এলাকায় বাঁধ ভেঙে বড় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। প্রশাসনের তরফে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে। উদ্ধারকর্মীরা ধসে আটকা পড়া মানুষদের উদ্ধারে তৎপর। তবে পাহাড়ি ঢালে ধারাবাহিক বৃষ্টির কারণে কাজ সীমিত হচ্ছে। স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বন্যা ও ধস পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার ও জেলা প্রশাসন সঙ্গত পদক্ষেপ গ্রহণ করছে। উত্তরবঙ্গ ও সিকিমের এই বিপর্যয় প্রমাণ করে, পাহাড়ি অঞ্চলে বর্ষার সময় প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে সবসময় প্রস্তুত থাকা অত্যন্ত জরুরি। স্থানীয়দের এবং পর্যটকদের সচেতন থাকা ছাড়া বিপর্যয়জনিত ক্ষতি কমানো সম্ভব নয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole