DK Shivakumar: “গান্ধী পরিবার আমার ঈশ্বর, আর কংগ্রেস আমার আত্মা”, বিতর্কে ফাঁসলেও দৃঢ় বার্তা শিবকুমারের

দেশ

নিউজ পোল ব্যুরো: বিধানসভায় এক ঝটকায় ‘সংঘ-সুরে’ কণ্ঠ মিলিয়ে তৈরি হয়েছিল ঝড়, প্রশ্ন উঠেছিল, শিবকুমার (DK Shivakumar) কি তবে রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত দিচ্ছেন? কিন্তু বিতর্ক থামাতে এবার নিজেই মুখ খুললেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার (DK Shivakumar)। পরিষ্কার জানালেন— “আমি জন্মগত কংগ্রেসম্যান, কংগ্রেসের (Congress) হয়েই মরব। গান্ধী পরিবার আমার ঈশ্বর। আর আমি তাদের একনিষ্ঠ ভক্ত।”

আরও পড়ুন: BJP National President: কবে ঘোষণা করা হবে বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতির নাম, জানা গেল সময়

সম্প্রতি কর্নাটক (Karnataka) বিধানসভায় বিজেপি বিধায়কের চ্যালেঞ্জের জবাবে শিবকুমার (DK Shivakumar) গেয়ে বসেন আরএসএস-এর প্রার্থনা সঙ্গীত। বিজেপি (BJP) নেতারা তখন ততটাই উচ্ছ্বসিত, যতটা বিরোধী শিবির বিস্মিত। মুহূর্তেই ভাইরাল হয় সেই দৃশ্য, প্রশ্ন ওঠে, “তবে কি ভেতরে ভেতরে পদ বদলের খেলা?” এই আবহেই এবার বিতর্কে ইতি টানতে সামনে এলেন শিবকুমার নিজেই। বললেন, “আমার কথায় কেউ আঘাত পেয়ে থাকলে আমি দুঃখিত। তবে এটা কোনও রাজনৈতিক চাপে নয়। আমি গান্ধী পরিবারের প্রতি ভক্তিসম্পন্ন, তাদের অপমান আমার সহ্য নয়। বিধানসভায় আমার বক্তব্য ছিল বিরোধীদের মোকাবিলার কৌশল—প্রশংসা নয়।”

তিনি আরও যোগ করেন, “হ্যাঁ, আমি একসময় আরএসএসের (RSS) সদস্য ছিলাম। সেই সময়কার কিছু স্মৃতি মাথায় আছে। কিন্তু আজ আমি গর্বিত কংগ্রেস কর্মী। কংগ্রেস মানে মূল্যবোধ, আদর্শ, আর গান্ধী পরিবার মানে আত্মিক প্রেরণা।” শিবকুমার এও স্পষ্ট করেছেন, মুখ্যমন্ত্রী পদ নিয়ে তার কোনও ‘জল মাপা’ নেই। হাইকম্যান্ডের সিদ্ধান্তই চূড়ান্ত, আর তিনি একনিষ্ঠ সৈনিক।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole