Sandhya Shantaram RIP : বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা শান্তারাম প্রয়াত, চলচ্চিত্র জগতে শোকের ছায়া

পেজ 3

নিউজ পোল ব্যুরো: প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা শান্তারাম(Sandhya Shantaram)। জীবনের ৮৭ বছর পূর্ণ করে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। গতকাল মুম্বইয়ে(Mumbai )তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হিন্দি ও মারাঠি ছবিতে অভিনয় করে দর্শকের মন জয় করা এই অভিনেত্রী ছিলেন এক অসাধারণ শিল্পী এবং নৃত্যশিল্পী। অভিনেতা-পরিচালক ভি শান্তারামের স্ত্রী হিসেবে পরিচিত সন্ধ্যা শান্তারামের অভিনয় যাত্রা শুরু হয় ১৯৫০ সালে, স্বামী ভি শান্তারামের পরিচালিত ছবি ‘অমর ভূপালী’ দিয়ে।

১৯৫০ সালে ‘অমর ভূপালী’ ছবির নায়িকার চরিত্রের জন্য যখন পরিচালক ভি শান্তারাম একজন উপযুক্ত অভিনেত্রী খুঁজছিলেন, তখনই তিনি সন্ধ্যা শান্তারামকে(Sandhya Shantaram) খুঁজে পান। মাত্র অষ্টাদশী বয়সে তিনি প্রথমবারের মতো বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। সেই মুহূর্ত থেকে তাদের সম্পর্ক শুধুমাত্র শিল্পী ও পরিচালক সীমাবদ্ধ থাকেনি; তা ধীরে ধীরে প্রেমের সম্পর্কের রূপ নেয়। ১৯৫৬ সালে তাদের বিবাহ হয়, এবং সেই দিন থেকে শিল্পীজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনে সুখী দাম্পত্যের যাত্রা শুরু হয়।

আরও পড়ুন: Gourav- Ridddhima : পরিবার নিয়েই ভ্রমণের আনন্দ! ইন্দোনেশিয়ার জঙ্গল সাফারিতে গৌরব-রিদ্ধিমা-ধীর

সন্ধ্যা শান্তারামের অভিনয় জীবনের ২০ বছরে তিনি মূলত স্বামী পরিচালিত ছবিতেই অভিনয় করেছেন। তিনি ছিলেন এক প্রতিভাবান নৃত্যশিল্পীও। তার নৃত্য ও অভিনয়ের সমন্বয় দর্শককে মুগ্ধ করেছে, বিশেষ করে ‘পিঞ্জরা’, ‘দো আঁখে বারাহ হাত’ এবং ‘ঝনক ঝনক পায়েল বাজে’-র মতো ছবিতে। এই ছবিগুলোতে তার অভিনয় আজও আইকনিক হিসেবে স্মরণীয়।

অভিনেত্রী প্রয়াণের খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন প্রখ্যাত পরিচালক মধুর ভাণ্ডারকর। তিনি বলেন, “কিংবদন্তি অভিনেত্রী সন্ধ্যা শান্তারাম জীর প্রয়াণে আমি শোকস্তব্ধ। চলচ্চিত্র জগতে তাঁর অবদান চিরকাল দর্শকের মনে থাকবে। তিনি যে আইকনিক চরিত্রগুলিতে অভিনয় করেছেন, তা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।” এছাড়াও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসও শোকপ্রকাশ করেছেন। সন্ধ্যা শান্তারাম কেবল একজন অভিনেত্রীই নন, তিনি ছিলেন হিন্দি ও মারাঠি সিনেমার এক অসামান্য প্রতিভা, যিনি নৃত্য ও অভিনয় দুটোই সমান পারদর্শী ছিলেন। তার অবদান ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole