নিউজ পোল ব্যুরো: পর্দার সামনে যাঁকে দেখলে চোখে পড়ে নিখুঁত তারকার হাসি, যাঁর ব্যক্তিজীবনে প্রেম এবং সম্পর্ককে বলিউড (bollywood) মহল প্রায় আদর্শ বলে মানে, তাঁর জীবন নাকি আসলে সম্পূর্ণ ভিন্ন রাস্তায় হাঁটছিল। সম্প্রতি তান্যা পুরি নামে এক বেসরকারি সংস্থার গোয়েন্দা এমনই দাবি করে বলিউড (bollywood) মহলে নতুন করে আগুন জ্বালিয়েছেন। তান্যার বক্তব্য অনুযায়ী, অভিনেত্রী দীর্ঘ দিন ধরেই জড়িত ছিলেন ‘এসকর্ট’ পরিষেবার সঙ্গে। তাঁর প্রেমিক, যাঁর সঙ্গে বহু বছর ধরে সুখী যুগলের ছবি দেখানো হয়েছে, কিছুই জানতেন না। সমাজের চোখে তাঁরা ‘পাওয়ার কাপল’, কিন্তু এই ছবি নাকি ছিল কেবল রুপোলি পর্দার চকচকে মুখোশ।
আরও পড়ুন:Flipcart: ফ্লিপকার্ট বিগ বচত ডেজ: নতুন ফোনে দামে ধামাকা, হাতছাড়া করবেন নাকি এই সুযোগ?
গোয়েন্দা জানান, অভিনয় জীবনের এক পর্যায়ে বলিউড (bollywood) মহলে তাঁর কাজ কমে যাচ্ছিল। অথচ তাঁর জীবনযাপন ছিল বিলাসবহুল। সে কারণেই নাকি তিনি নানা শহর, দেশ এবং বিদেশে ঘুরে বেড়াতেন এবং বহু মানুষের সঙ্গে দেখা করে অর্থ উপার্জন করতেন। সম্পর্কের ভিতর থেকেও তিনি নিজের মতো করে গড়ে তুলেছিলেন এক গোপন দুনিয়া।প্রেমিকের মনে এক সময় সন্দেহ তৈরি হয়। তিনি বলিউড (bollywood) ইন্ডাস্ট্রির মানুষ নন, কিন্তু অভিনেত্রীর আচরণে অসঙ্গতি দেখতে পেয়ে তান্যার কাছে সাহায্য চান। নজরদারি শুরু হতেই ধরা পড়ে অভিনেত্রীর একাধিক সম্পর্ক, হঠাৎ বিদেশ সফর, গোপন দেখা করা—যা যা তিনি এতদিন আড়ালে রেখেছিলেন।
তবে এত কিছুর পরেও তাঁদের সম্পর্ক ভাঙেনি। বরং তৈরি হয়েছে নতুন সমঝোতা। কথোপকথনের মাধ্যমে তাঁরা নাকি সিদ্ধান্ত নিয়েছেন যে, অভিনেত্রী তাঁর তথাকথিত সম্পর্কে থাকলেও ‘এসকর্ট’ হিসেবে কাজ চালিয়ে যাবেন। কেননা এই অর্থই তাঁদের দু’জনের বিলাসবহুল জীবন ধরে রাখতে সাহায্য করছে।তান্যা পুরি কোনও ভাবেই অভিনেত্রীর নাম প্রকাশ করতে চাননি। কিন্তু তাঁর দাবি সামনে আসতেই বলিউড (bollywood) মহলে জোর গুঞ্জন চলছে। আলোচনার কেন্দ্রবিন্দু এখন একটাই—গ্ল্যামারের ঝলমলে জগতের আড়ালে কতটা অন্ধকার লুকিয়ে আছে, আর কতটা সত্যি এই বিস্ফোরক অভিযোগ?
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
