নিউজ পোল ব্যুরো: তিনি রাজা। তিনি রাজ করেন ক্রিকেট ক্রিজে। ভারতীয় ক্রিকেটের সম্রাট তিনি। আধুনিক যুগের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি বুধবার ৩৭-এ পা রাখলেন। ওয়েস্ট দিল্লির এক ছোট্ট ছেলে থেকে শুরু করে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় মুখ হয়ে ওঠার গল্পটাই যেন হার মানাবে সিনেমার চিত্রপটকে! ছোট থেকেই পাঞ্জাবী পরিবারের গোলগাল মোটাসোটা চেহারার ছেলেটা বড়ই চঞ্চল। ছোয়াত থেকেই ক্রিকেট খেলে। আর খেলাই তার ধ্যান জ্ঞান। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ বিরাট কোহলির। ক্রিকেট খেলতে গিয়েই বুঝেছিলেন তাকে আরও ফিট হতে হবে। সেই থেকে শুরু হল পরিশ্রম। এখন সেই মোটা-চেহারার ছেলেটা” হয়ে উঠেছেন বিশ্বের কোটি ভক্তের “কিং কোহলি”। শুধু ভারতীয় ক্রিকেট নয়, বিশ্ব ক্রিকেটে এখন মডেল তিনি।

চলতি বছরেই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। তার পরও কোহলির জনপ্রিয়তায় কোনোভাবেই ভাটা পড়েনি। ২০২৭ বিশ্বকাপ তাকে দেখা যাবে কিনা তা নিয়ে ধোয়াশা রেখেছেন। তবে তার ভক্তরা তাকে আবার দেখতে চান ভারতীয় দলের জার্সি গায়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে। ১৮ বছর ধরে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-র হয়ে খেলে গেছেন তিনি—একনিষ্ঠতার এক অনন্য উদাহরণ। ২০২৪ সালে অবশেষে তাঁর হাতে উঠেছে কাঙ্ক্ষিত আইপিএল ট্রফি, যা যেন তাঁর অধ্যবসায়ের সোনালি অধ্যায় সম্পূর্ণ করল।
আরও পড়ুন:SSC Result 2025: শুক্রবার প্রকাশ এসএসসি ফল! আগে একাদশ-দ্বাদশ, পরে নবম-দশমের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু
কোহলির জন্মদিনে আরসিবি তাদের এক্স (X) হ্যান্ডেলে একটি বিশেষ ভিডিও পোস্ট করেছে, যেখানে দেখা যায় ছোট্ট বিরাটের সঙ্গে বর্তমান কিং কোহলির কাল্পনিক আলাপচারিতা। পোস্টে লেখা, “ছোট্ট বিরাট স্বপ্ন দেখেছিল, কিং কোহলি সেটি বাস্তব করল — আর পৃথিবী তাকিয়ে রইল বিস্ময়ে।” আরেকটি পোস্টে RCB পোস্ট করে লেখে, “যে মানুষ আবেগকে আগুনে, আর আগুনকে বিশ্বাসে রূপান্তরিত করেছে— শুভ জন্মদিন কিং কোহলি।”

সোশ্যাল মিডিয়া ভরে গেছে ভক্তদের শুভেচ্ছায় — #HappyBirthdayViratKohli ও #KingKohli ট্রেন্ড করছে সর্বত্র। এক ভক্ত লিখেছেন, “তিনি শুধু ক্রিকেট খেলেননি, তিনি বদলে দিয়েছেন ভারতীয় জার্সির মানে।” আরেকজন বলেন, “কখনও আগ্রাসন, কখনও আবেগ — কিন্তু সব সময়ই ‘ইন্ডিয়া ফার্স্ট’। বিরাট কোহলি, তুমি শুধু একজন খেলোয়াড় নও, তুমি এক অনুভূতি।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
