SSC Result 2025: শুক্রবার প্রকাশ এসএসসি ফল! আগে একাদশ-দ্বাদশ, পরে নবম-দশমের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: স্কুল সার্ভিস কমিশন (SSC Result 2025) নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ নির্ধারিত হয়েছে শুক্রবার। তবে কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রথমে প্রকাশ করা হবে একাদশ-দ্বাদশ শ্রেণির ফল , তারপর ধাপে ধাপে নবম-দশম শ্রেণির ফলাফল। মঙ্গলবার এসএসসি-র এক শীর্ষ কর্তা জানান, শুক্রবার কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফল ও মেধা তালিকা প্রকাশিত হবে।

সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মেনে এই নিয়োগপ্রক্রিয়া চলছে। দুই স্তর মিলিয়ে মোট শূন্যপদ (Vacancy) রয়েছে ৩৫,৭২৬টি। এর মধ্যে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে রয়েছে ১২,৫১৪টি শূন্যপদ। ওই স্তরে মোট আবেদন করেছিলেন ২,৪৬,৫৪৩ জন প্রার্থী, যার মধ্যে বিশেষভাবে সক্ষম ৩,১২০ জন। পরীক্ষায় অংশ নিয়েছিলেন প্রায় ৯৩% প্রার্থী, অর্থাৎ সংখ্যায় ২,২৯,৪৯৭ জন। অন্যদিকে নবম-দশম শ্রেণিতে শূন্যপদ রয়েছে ২৩,২১২টি। সেখানে পরীক্ষায় বসেছেন ২,৯৩,১৯২ জন প্রার্থী।

আরও পড়ুন: DGCA: যাত্রীদের জন্য সুখবর! বিমানের টিকিট বাতিলে ফি মুক্তির পথে নতুন নিয়ম

নিয়োগ প্রক্রিয়া যাতে দ্রুত শেষ করা যায়, তার জন্য এবার নতুন নিয়মে ১০০টি শূন্যপদের জন্য ১৬০ জন প্রার্থীকে (Candidates Called for Interview) ডাকা হবে। অর্থাৎ মোট ৩৫,৭২৬টি পদের বিপরীতে ডাক পাবেন প্রায় ৬০,০০০ প্রার্থী। এর আগে পর্যন্ত ১:৪ অনুপাতে প্রার্থী ডাকার নিয়ম চালু ছিল। শিক্ষা দফতরের এক আধিকারিকের মতে, একাদশ-দ্বাদশ স্তরে শূন্যপদ তুলনামূলকভাবে কম হওয়ায় ইন্টারভিউ (Interview Process) দ্রুত শেষ করা সম্ভব হবে। সেখানে প্রায় ২১,০০০ প্রার্থী ইন্টারভিউর জন্য ডাক পাবেন। তাই প্রথমেই এই স্তরের ফল ও যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, এবার নথি যাচাই (Document Verification) কেন্দ্রীয় ভাবে (Centralized Verification) করা হবে, কিন্তু ইন্টারভিউ হবে আঞ্চলিক ভাবে (Regional Interview Process)। ১৯৯৭ সাল থেকে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয় এবং শুরু থেকেই ইন্টারভিউ আঞ্চলিকভাবে নেওয়া হতো। তবে অতিমারির (Pandemic Situation) সময়ে ২০২১ সালে বিশেষ পরিস্থিতিতে উচ্চ প্রাথমিক (Upper Primary Recruitment) প্রার্থীদের ইন্টারভিউ কেন্দ্রীয়ভাবে করা হয়েছিল। এবার সেই পুরনো প্রক্রিয়াতেই ফিরছে কমিশন, যাতে দ্রুত নিয়োগ সম্পন্ন করা যায় এবং শূন্য পদে (Vacant Posts) যোগদান প্রক্রিয়া আর বিলম্বিত না হয়।