Indian women’s cricket team brand value : বিশ্বকাপ জয় বাড়িয়ে দিল মেয়েদের ব্র‍্যান্ড ভ্যালু

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: ভারতের মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের পর বদলে গেছে অনেক কিছু। শুধু ক্রিকেট মাঠেই নয়, এখন বদল এসেছে মাঠের বাইরেও বিশেষত ব্র্যান্ড দুনিয়ায়। নবি মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো মহিলা ওয়ানডে বিশ্বকাপ (women’s World Cup) জয় করার পর, ভারতীয় ক্রিকেটারদের ব্র্যান্ড ভ্যালু (Brand Value) আকাশছোঁয়া।

আরও পড়ুন:DGCA: যাত্রীদের জন্য সুখবর! বিমানের টিকিট বাতিলে ফি মুক্তির পথে নতুন নিয়ম

ইতিমধ্যেই দেশের বড় বড় সংস্থা ও বিজ্ঞাপন সংস্থাগুলির নজর পড়েছে হারমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) , স্মৃতি মান্ধানা (Smriti Mandana), জেমিমা রদ্রিগেস (Jemaimah Rodriguez), ও শেফালী বর্মা(Shefali Verma) ও দীপ্তি শর্মাদের (Deepti Sharma) ওপর। ইকোনমিক টাইমসের এক রিপোর্টে জানা গেছে, তাঁদের ব্র্যান্ড ফি প্রায় ২৫% থেকে ১০০% পর্যন্ত বেড়ে গেছে। অনেকের সোশ্যাল মিডিয়া ফলোয়ার সংখ্যা দ্বিগুণ কিংবা তিনগুণ হয়েছে। বিজ্ঞাপন সংস্থাগুলির কাছে নতুন ব্র্যান্ড ইনকোয়ারি ও পুনর্নবীকরণের বন্যা বইছে। বেসলাইন ভেঞ্চার্সের ম্যানেজিং ডিরেক্টর তুহিন মিশ্র জানিয়েছেন, “মঙ্গলবার সকাল থেকেই ব্র্যান্ড কনট্রাক্টের হিড়িক পড়েছে—নতুন ব্র্যান্ডই নয়, পুরনো চুক্তিগুলিতেও ২৫-৩০% ফি বাড়ানোর প্রস্তাব এসেছে।”

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে ১২৭ রানের অবিশ্বাস্য ইনিংস খেলা জেমিমা রদ্রিগেসের ব্র্যান্ড ভ্যালু এক লাফে ১০০% বেড়েছে। বর্তমানে তিনি প্রতি ব্র্যান্ডের জন্য ৭৫ লাখ থেকে ১.৫ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিচ্ছেন। জেএসডব্লিউ স্পোর্টসের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা করণ যাদব বলেন, “অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পরে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে অনুরোধ এসেই যাচ্ছে। আমরা এখন ১০-১২টি বিভাগের ব্র্যান্ডের সাথে আলোচনা করছি।” ২৫ বছর বয়সী এই মহিলা ক্রিকেটার যে দলের প্রয়োজনে সবচেয়ে বেশি দায়িত্ব নিতে পারেন, তাও তিনি প্রমাণ করে দিয়েছেন। ক্রিকেট দুনিয়া এখন জেমিমাকে নিয়ে মেতে আছে।

অন্যদিকে, স্মৃতি মান্ধানা ইতিমধ্যেই দেশের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত মহিলা ক্রিকেটার, যিনি নাইকি, হুন্দাই, এইচইউএল, এসবিআই, গাল্ফ অয়েলসহ ১৬টি ব্র্যান্ডের মুখপাত্র। Surf Excel, Rexona, Swiggy Instamart, Puma, Pepsi—সবাই তাঁদের নিজস্ব উপায়ে নারী ক্রিকেটারদের সাফল্য উদযাপন করেছে। Surf Excel-এর বিজ্ঞাপন বলেছে, “ময়দান তাদের, যারা সাহস নিয়ে মাঠে নামে।” Puma লিখেছে, “প্রত্যেক সন্দেহ, প্রত্যেক হৃদয়ভঙ্গ—সব পুড়ে গেলো এক জয়ের আগুনে।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

ভারতীয় মহিলা ক্রিকেট দল এখন শুধু একটি দল নয়, এটি একটি ব্র্যান্ড, একটি অনুপ্রেরণা। তবে এখন বড় প্রশ্ন এই উচ্ছ্বাস ও সম্মান কি স্থায়ী হবে?