নিউজ পোল ব্যুরো: নভেম্বরের প্রথম সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও দক্ষিণবঙ্গে (Weather Update) শীতের আমেজ পুরোপুরি নামেনি। তবে ভোর ও রাতের দিকে এখনই হালকা শিরশিরানির (Cold Wave Feeling) ছোঁয়া মিলছে শহর থেকে গ্রাম সব জায়গাতেই। সকালের কুয়াশা ও হালকা ঠান্ডা হাওয়া জানান দিচ্ছে শীতের আগমনের বার্তা। কিন্তু বেলা বাড়তেই রোদে গুমোট ভাব ফের মাথাচাড়া দিচ্ছে। এর মধ্যেই ফের বৃষ্টি (Rain in Bengal) হতে চলেছে দক্ষিণবঙ্গে এমনই ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (IMD Kolkata)।
আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের (Bay of Bengal) উপর ফের একটি নিম্নচাপ (Low Pressure Area) তৈরি হয়েছে। পাশাপাশি রয়েছে ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation)। এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ (Thunderstorm) বৃষ্টি হতে পারে। বুধবার দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) এবং পূর্ব মেদিনীপুরে (East Midnapore) বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা (North & South 24 Parganas) এবং পূর্ব মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি (Light to Moderate Rain) হতে পারে। শুক্রবার থেকে ধীরে ধীরে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। ওইদিন দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে সামান্য বৃষ্টি হতে পারে, তবে বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া (Dry Weather) বিরাজ করবে। অর্থাৎ বৃষ্টির প্রভাব খুব দীর্ঘস্থায়ী হবে না।
তবে দক্ষিণবঙ্গবাসীদের জন্য এখনই শীত পুরোপুরি নামছে না। একের পর এক নিম্নচাপ ও ঘূর্ণাবর্তই (Weather Update) দেরি করাচ্ছে শীতের আগমন। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের শেষ দিক থেকেই (Winter Arrival in Bengal) রাতের তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করবে। অর্থাৎ, নভেম্বরের মাঝামাঝি থেকে জাঁকিয়ে শীত (Cold Season in Bengal) পড়ার সম্ভাবনা প্রবল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
অন্যদিকে, উত্তরবঙ্গের (North Bengal) আকাশ আপাতত পরিষ্কার। দার্জিলিং (Darjeeling) ও কালিম্পঙে (Kalimpong) রাতের তাপমাত্রা (Temperature) ক্রমশ নামছে ১২ থেকে ১৩ ডিগ্রির মধ্যে। হিমেল হাওয়া বইতে শুরু করেছে পাহাড়ি অঞ্চলে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
