Mithun Chakraborty : মিঠুন চক্রবর্তী কি বঙ্গ বিজেপির নতুন মুখ্যমন্ত্রী প্রার্থী? জল্পনা তুঙ্গে রাজ্য রাজনীতি

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026) ঘিরে ইতিমধ্যেই তপ্ত রাজ্য রাজনীতি। শাসক তৃণমূলের (TMC) পাশাপাশি বিরোধী শিবিরেও শুরু হয়েছে চূড়ান্ত প্রস্তুতি। বিজেপি (BJP) একদিকে সংগঠন গোছাতে ব্যস্ত, অন্যদিকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী (CM Candidate) নিয়ে দলে দলে জল্পনা তুঙ্গে। রাজ্য রাজনীতির মঞ্চে এখন প্রশ্ন একটাই—২০২৬-এ বঙ্গ বিজেপির মুখ (BJP Face in Bengal) হবেন কে? শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) না মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)?

আরও পড়ুন : Viral video : কলকাতার রাস্তায় প্রেমিকের মুখোমুখি হয়ে বাইকে বসে তরুণী, ভাইরাল রোম্যান্টিক কাণ্ড!

এই জল্পনার মধ্যেই সোমবার মালদহের সাহাপুরের এক বেসরকারি হোটেলে বিজেপির বিজয়া সম্মিলনী (Bijoya Sammilani) ঘিরে শুরু হয় নতুন আলোচনা। সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty) সহ রাজ্য বিজেপির একাধিক শীর্ষনেতা। সভা চলাকালীন বিজেপি কর্মীদের একাংশ সরাসরি মিঠুনকে বাংলার ‘আগামী মুখ্যমন্ত্রী’ হওয়ার প্রস্তাব দেন।
প্রশ্ন উঠতেই মিঠুনের স্পষ্ট জবাব, “আমাদের পার্টিতে এই সব হয় না (This doesn’t happen in our party)। আমরা লড়ে, জিতে আসি, তারপর দল সিদ্ধান্ত নেয়। দল যদি চায়, আমি হব মুখ্যমন্ত্রী, অন্য কেউ হলে তিনিও হবেন।” তাঁর এই বক্তব্যে উপস্থিত কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি (State President) শমীক ভট্টাচার্যকেও আগেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তখন তিনি বলেন, “এতগুলো রাজ্যে (Across several states) আমরা লড়ছি, কোথাও কি কাউকে মুখ করা হয়েছে?” যদিও বাস্তবে দেখা যাচ্ছে, রাজ্যস্তরে মিঠুনকে ঘিরে উচ্ছ্বাস বাড়ছে, যা স্পষ্টতই শুভেন্দু অধিকারীর জন্য অস্বস্তিকর বার্তা। রাজনৈতিক মহলের (Political Analysts) একাংশের মতে, মিঠুনের এই মন্তব্য ও কর্মীদের উচ্ছ্বাসে বঙ্গ বিজেপির অন্দরেই নতুন করে শুরু হয়েছে মতভেদ (Internal Rift in BJP Bengal)। শুভেন্দু, দিলীপ ঘোষ (Dilip Ghosh) এবং শমীক ভট্টাচার্যের মধ্যে আগে থেকেই দূরত্ব ছিল, এখন মিঠুনের নাম উঠে আসায় সেই ফাটল আরও প্রকট হচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

রাজনৈতিক পর্যবেক্ষকদের বিশ্লেষণ—মিঠুন চক্রবর্তী আসলে বিজেপির ভাবমূর্তি (BJP Image in Bengal) পুনরুদ্ধারে কার্যকর মুখ হতে পারেন। জনপ্রিয়তা (Popularity) এবং সাংস্কৃতিক প্রভাবের দিক থেকে তিনি বিজেপির জন্য লাভজনক সম্পদ। তবে দলীয় সমীকরণ, নেতৃত্বের দ্বন্দ্ব এবং মুখ্যমন্ত্রী পদ নিয়ে টানাপোড়েন এই তিনেই গেরুয়া শিবিরে এখন জোর কাঁপুনি। বঙ্গ রাজনীতিতে তাই এখন প্রশ্ন একটাই—“শুভেন্দু নয়, তবে কি মিঠুনই বিজেপির চূড়ান্ত মুখ?”